মেহেন্দিগঞ্জে আহত হয়ে হাসপাতালে ভর্তি সেখানেও পুনরায় হামলা
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
৪০৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
মেহেন্দিগঞ্জে হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি, সেখানেও হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ২ নারী আহত হয়। এরা হলেন মানিক বেপারির স্ত্রী রেহানা বেগম (৪০) ও রশিদ মাল’র স্ত্রী মাহামুদা বেগম (৪৫)।
উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিরচর এলাকা বুধবার বিকাল আনুমানিক ৪ টার সময় বিরোধি দোকানঘর নিয়ে প্রথমে মারধর করার ঘটনায় আহত হয় রেহানা বেগম (৪০) নামের এক নারী, পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হলে সংবাদ পেয়ে ওই হামলাকারীরা হাসপাতালে এসে দ্বিতীয় দফায় রোগী রেহেনা আর তাকে খেদমত করতে আসা তার ভাইর বউ মাহমুদা বেগমকে মারধর করে।
এসময় হাসপাতালের অন্য বেডে চিকিৎসাধিন থাকা এক শিশু আহত হয়। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ হাসপাতালে এসে ঘটনাটি জেনেশুনে যান। প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন জমির বিরোধ নিয়ে রশিদ মাল’র সাথে কথার কাটাকাটি হয় একই গ্রামের বাদশা জমদ্দার এর সাথে। এক পর্যায় রশিদ মাল’র ছোট বোন রেহানা বেগম এগিয়ে আসলে তাকে মারধর করার অভিযোগ বাদশা জমদ্দার ও তার ছেলে মামুন জমদ্দার’র বিরুদ্ধে। এই বিরোধী জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলাটি করেন আহত পক্ষ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply