‘বেলা’র’ উদ্যোগে কুয়াকাটা পরিবেশ রক্ষায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন।।
আপডেট সময় :
বুধবার, ২৫ আগস্ট, ২০২১
৩৫০
০ বার সংবাদটি পড়া হয়েছে
আব্দুল কাইয়ুম, কুয়াকাটা প্রতিনিধিঃ
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা’র) উদ্যোগে “একবার ব্যবহারযোগ্য পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করি, সাগরকন্যা কুয়াকাটার পরিবেশ-প্রতিবেশ রক্ষা করি”এই শ্লোগানকে সামনে রেখে সমুদ্র সৈকত কুয়াকাটায় মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকাল ১০টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ কর্মসূচি পালন করে। মানববন্ধনের সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি, নাসির উদ্দিন বিপ্লব।
বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত বিরল সৌন্দর্যের স্থান কুয়াকাটা। ভ্রমণপিপাসু পর্যটক সহ সকল পর্যায়ের ব্যবসায়ীরা অবহেলা কিংবা অজ্ঞতাবশত কারণে পলিথিন কিংবা প্লাস্টিক ব্যবহার না করে বিকল্প পদ্ধতি ব্যবহার শুরু করে । এ ব্যাপারে সকল পর্যটক কেন্দ্রিক ব্যবসায়ীদের পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের কুফল ও বিকল্প পদ্ধতি ব্যবহারের সুফল সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলাব) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি,স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণসহ আগত পর্যটকরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় সবাই মুখে মাস্ক পরিধান করে কর্মসূচি সম্পন্ন করেন।
সকল বক্তারা কুয়াকাটার জীব বৈচিত্র্য পুনরুদ্ধারে, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করা, কুয়াকাটা সৈকতের পরিবেশ-প্রতিবেশ রক্ষা করতে সবাইকে সচেতনতা অবলম্বন করা এবং এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply