বরিশালে ইউএনওর বাসায় হামলার বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের।
-
আপডেট সময় :
শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
-
৪৫৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বরিশালে ইউএনওর বাসায় হামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। আমি পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। পুলিশ জানিয়েছে তারা ১৫ জনকে গ্রেপ্তার করেছে। দোষীদের ধরতে অভিযান চলছে।’
১৫ আগস্ট উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এটা আওয়ামী লীগ, এটা বিএনপি নয়। নিজেদের দলের কেউ অপরাধ করলে শাস্তি দেওয়ার দৃষ্টান্ত বিএনপিতে নেই। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা এমন ভূরি ভূরি দৃষ্টান্ত দিয়েছেন। আপন লোকদের শাস্তি দিয়ে, জেলে পাঠিয়ে প্রমাণ দিয়েছেন।’
‘নেত্রীর নির্দেশে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে ছাড় দেওয়া হবে না’,- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply