কুয়াকাটা পৌরসভার স্থায়ী কার্যালয়ে প্রথমবারের মতো জাতীয় শোক দিবস পালিত।।
আপডেট সময় :
সোমবার, ১৬ আগস্ট, ২০২১
৩০৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (কলাপাড়া)ঃ
কুয়াকাটা পৌরসভার নেতৃবৃন্দের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ধর্মীয় হাফেজদের দ্বারা কোরআন তেলওয়াত হতে শুরু করে আলোচনা সভার মধ্যে দিয়ে দোয়া মোনাজাত এবং শেষে খাবার বিতরণ করা হয় পৌর কার্যালয় থেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব পরিবারে নির্মম হত্যাযজ্ঞের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবী।
শোকাবহ ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনার দিন। এদিনটি বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তাঁর সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য। বাংলাদেশের ইতিহাসে ১৫ আগস্ট ১৯৭৫ সালের এদিনটিই সবচেয়ে বর্বর ও জঘন্যতম দিন। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এর আগে গত রবিবার (১৫ই আগষ্ট) যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় জাতীয় শোক দিবসটি।
সারাদেশের মতোই জাতীয় শোক দিবসে আওয়ামী নেতৃবৃন্দ, কুয়াকাটা পৌর, মহিপুর থানা ও কলাপাড়া উপজেলা আওয়ামী নেতৃবৃন্দদের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়েছে।
কুয়াকাটা পৌরসভা কতৃক আয়োজিত সভায়- আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কুয়াকাটা পৌরসভা নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী সমর্থক ও বিভিন্ন পেশা শ্রেনীর সামাজিক ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দের উপস্থিত আয়োজিত, আলোচনা সভা ও দোয়া মিলাদে বিশেষ উপস্থিত ছিলেন, মোঃ মোস্তফা কামাল- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাংবাদিক -মোঃ নাসির উদ্দীন বিপ্লব, সভাপতি কুয়াকাটা প্রেসক্লাব, সাংবাদিক- মুজাহিদুল ইসলাম প্রিন্স।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
জানা যায়, কুয়াকাটা পৌরসভা গঠিত হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো পৌরসভার স্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন করেছে। সারাদেশে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসটি পালন করা হয় তাই এ দিনটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে ১৬ই অক্টোবর ভিন্নরূপে একদিন পরে দোয়া ও সভার আয়োজন করেন।
ডিসেম্বর-২০১০ সালে কুয়াকাটা পৌরসভা গঠিত হয়। পৌরসভা গঠনের পর থেকে ২০২১ সালের মধ্যে অস্থায়ীভাবে পৌর অফিস পরিচালনা করেন পৌর কতৃপক্ষ। দুটি স্থানে পৌর অফিস পর্যায়ক্রমে পরিচালনা করা হয়েছে।
আবশেষে চলতি মাসে স্থানান্তরিত হওয়ার মধ্য দিয়ে স্থায়ী কার্যালয়ে পৌর কতৃপক্ষ পৌরসভার সকল কার্যক্রম স্থায়ী কার্যালয়ে পরিচালনা শুরু করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও জাতীয় শোক দিবসটি কুয়াকাটা পৌরসভার স্থায়ী কার্যালয়ে (১৬ই আগষ্ট) প্রথমবারের মতো পালন করা হয়েছে।
দোয়া ও মিলাদ শেষে বঙ্গবন্ধুর স্ব পরিবারে নিহতদের মঙ্গল কামনায় কয়েক হাজার মানুষের জন্য খাবার বিতরণ করেন বর্তমান কুয়াকাটা পৌর মেয়র জনাব আনোয়ার হাওলাদার এবং পৌর কাউন্সিলরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply