নিজস্ব প্রতিবেদক :: মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।
তিনি জানান, গত ২ আগস্ট পুলিশ সুপার মারুফ হোসেন অসুস্থবোধ করলে সরকারি বাসভবনে সম্পূর্ণ আইসোলেশনে চলে যান। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সদস্যরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বুধবার পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়।
বর্তমানে পুলিশ সুপার মারুফ হোসেন সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের কর্মকাণ্ড পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply