1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

ডিজিটাল নিরাপত্তা আইনে ঝালকাঠি। প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে মামলা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫২০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মো.রাজু আহম্মেদ , ঝালকাঠিঃ

ঝালকাঠি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা। বুধবার (২৮ জুলাই) রাতে তিনি এ মামলা করেছেন।
সাংবাদিক আক্কাস সিকদার দৈনিক যুগান্তর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও চ্যানেল টোয়েন্টি ফোরের ঝালকাঠি জেলা প্রতিনিধি।

মামলার এজহারে আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকা লেখেন, আক্কাস সিকদার তার ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেতুমন্ত্রীর নামে অন্য একজনের ফেসবুক পোস্টে আপত্তিকর কমেন্ট করেছেন। ওই কমেন্টকে কেন্দ্র করে বুধবার রাতে তিনি বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, একজনের ফেসবুকের একটি পোস্টে আক্কাস সিকদার কমেন্ট করেন। ওই কমেন্টের সূত্র ধরে বুধবার রাতে মামলাটি হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। অবিলম্বের মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমে কেকার বিরুদ্ধে এক নারীর চুলকাটা এবং একটি বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে স্টল নির্মাণ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় তিনি আক্কাস সিকদারের ওপর ক্ষিপ্ত ছিলেন। এরই জের ধরে সাংবাদিক আক্কাস সিকদারের নামে এ মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews