1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

তারাতাড়ি ফেরিতে উঠতে গিয়ে ০৩ নদীতে।

  • আপডেট সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪০২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: সারাদেশে চলমান ১৪ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয়দিনে ভোলার ইলিশা ফেরিঘাটে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলাগামী যাত্রীদের উপচেপড়া ভিড়। এসময় প্রশাসনের বাধা উপেক্ষা করে ফেরিতে উঠতে গিয়ে তিন যাত্রী নদীতে পড়ে যান।

রোববার (২৫ জুলাই) দুপুরের দিকে ইলিশাঘাটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যাত্রীদের দ্রুত উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে মো. রুবেল হোসেন (৩০) নামের এক যাত্রীর নাম জানা গেলেও অন্যদের পরিচয় জানা যায়নি।

রুবেল হোসেন জানান, তিনি রাজধানী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ভোলায় আসেন। সোমবার (২৬ জুলাই) যোগ না দিলে তার চাকরি থাকবে না। তাই তিনি প্রশাসনের বাধা উপেক্ষা করেই ফেরিতে ওঠার চেষ্টা করেন। এসময় তিনিসহ তিনজন নদীতে পড়ে যান। পরে সাঁতার কেটে স্থানীয়দের সহযোগিতায় ফেরিতে ওঠেন।

ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, ‘ইলিশা ফেরিঘাটে আসা যাত্রীদের আমরা বুঝিয়ে বাড়ি ফেরত পাঠানোর চেষ্টা করছি। কিন্তু অনেক যাত্রী আমাদের বাধা উপেক্ষা করে ফেরিতে ওঠার চেষ্টা করছেন। দুপুরের দিকে ফেরিতে ওঠার সময় তিন যাত্রী গ্যাংওয়ে থেকে নদীতে পড়ে যান। পরে তারা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠে আসেন।’

উল্লেখ্য, রোববার সকাল থেকে ইলিশা ফেরিঘাটে পাঁচ শতাধিক যাত্রী ফেরিতে ওঠার অপেক্ষা। এদিকে র‌্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশ, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের তৎপরতা রয়েছে ঘাট এলাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews