1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
জোয়ার আসলেই তলিয়ে যায় বেলতলা ফেরীঘাট,ভোগান্তিতে যাত্রীরা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

জোয়ার আসলেই তলিয়ে যায় বেলতলা ফেরীঘাট,ভোগান্তিতে যাত্রীরা।

  • আপডেট সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩০৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মোঃ সাহাবুদ্দিন হাওলাদার :: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘূচাপের প্রভাবে কীর্তনখোলা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে বরিশালের বেলতলা ফেরীঘাটে গ্যাংওয়ে।

দীর্ঘদিন যাবৎ বেলতলা-চরমোনাই রুটের কীর্তনখোলায় বেলতলা ফেরীঘাট চালু হলেও উন্নতমানের গ্যাংওয়ে নির্মাণ না হওয়ায় জোয়ার এলেই তলিয়ে যায় গ্যাংওয়ে।

ফলে ভোগান্তিতে পড়ে ছোট ছোট যানবাহন ও সাধারণ মানুষ। লকডাউনের কারণে মানুষ বা যানবাহন চলাচল কম থাকলেও জরুরী প্রয়োজনে ট্রলারে পারাপার হওয়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সূত্রমতে, গত শুক্রবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘূচাপের প্রভাবে একদিকে যেমন বৃষ্টি অন্যদিকে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বরিশালের নিন্মাঞ্চল তলিয়ে গেছে। বাসা-বাড়িতে পানি ঢুকে পড়েছে।

বিশেষ করে বরিশালে পলাশপুর, চরআবদানীসহ নদীর পাড় ঘেষা এলাকায় জোয়ারের পানি ঢুকে ভোগান্তিতে পড়েছে ওই সব এলাকার বাসিন্দারা। সরেজমিনে বেলতলা ফেরীঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, জোয়ারের পানিতে ফেরীঘাটের গ্যাংওয়ে তলিয়ে গেছে। লকডাউনের মধ্যে মানুষের চলাচল কম থাকলেও জরুরী কাজে বের হওয়ার সাধারণ মানুষ ফেরীঘাটে এসে দুর্ভোগে পড়েছে।

চরমোনাই থেকে মোটরসাইকেল নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসা মেহেদী হাসান জানান, তার অসুস্থ বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন।

ফেরী চলাচল বন্ধ, ওদিকে লকডাউনের কারণে ট্রলারও তেমন একটা চলছেনা। যাও চলছে ফেরীঘাটের গ্যাংওয়ে বন্ধ থাকায় ট্রলার এসে নদীর পাড়ে থামিয়ে যাত্রী ও মোটরসাইকেল তুলছে। ট্রলারে মোটরসাইকেল তুলতে গিয়ে তারা মোটরসাইকেলের মারগাটটি ভেঙে গেছে।

এক ট্রলার চালক জানান, লকডাউনের কারণে কোস্টগার্ড এসে এখান থেকে একটি পারাপারের ট্রলার নিয়ে গেছে। তাই তারা নিয়মিত ট্রলার চালাচ্ছেন না।

এ সময় পারাপারের অপেক্ষায় থাকা প্রায় ৩০জন এর মতো বিভিন্ন বয়সী নারী-পুরুষকে ট্রলারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার প্রণব কুমার রায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘূচাপের কারণে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নৌবন্দরগুলোকে ১নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি থেকে মুক্তি চাই তাদের সবার দাবি বেলতলা ফেরীঘাটে গ্যাংওয়ে টি সংস্কার করে চলাচলের জন্য উপযোগী করা।

বেলতলা খেয়াঘাটের ইজারাদারা জানান নদীর পানি বৃদ্ধি পেলেই ঘাট তলিয়ে যায় আমরা যাত্রীদের সেবার জন্য ঘাটের বাহিরে ট্রলার ভিরিয়ে সেবা প্রধান করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews