1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে করোনার বিস্ফোরণ।

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৭৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামের করোনার তীব্র দাবদাহে পুড়ছে জেলা ও উপজেলা তীব্রের ছেয়ে ভয়ংকর তীব্র আকার ধারন করছে দিনের পর দিন,চট্টগ্রামে উত্তরে করোনা আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে।

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে এখন পর্যন্ত হাটহাজারীতে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। অন্যদিকে ফটিকছড়িতেও বাড়ছে সংক্রমিতের সংখ্যা। গত কয়েক সপ্তাহে শনাক্ত বেড়েছে মিরসরাই, সীতাকুণ্ড ও রাউজানে।

এদিকে উত্তরের তুলনায় কিছুটা কম হলেও দক্ষিণ চট্টগ্রামেও এখন পাল্লা দিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। গত ০৫ দিনে দক্ষিণ চট্টগ্রামের ০২ উপজেলা, চন্দনাইশ ও পটিয়ায় ২৪ ঘণ্টার পরিসংখ্যানে করোনা শনাক্তের সংখ্যা ০২ অংকের নিচে নামেনি।

এছাড়া ও মহানগরীর সাথে লাগাওয়া বোয়ালখালীতে ও বাড়ছে করোনা শনাক্তের বিস্ফোরণ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার এক হাজার ৬০৮ নমুনায় করোনা শনাক্ত ও ৩৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনা শনাক্তের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের তুলনায় উত্তর চট্টগ্রামের বাসিন্দার সংখ্যা কয়েকগুণ বেশি।

আজ (১৬ জুলাই)শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ৩৫০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার আট জন, সাতকানিয়ার ১১ জন, বাঁশখালীর ১৪ জন, আনোয়ারার ৩ জন, চন্দনাইশের ১৫ জন, পটিয়ার ২৬ জন ও বোয়ালখালীর ১৬ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৪৭ জন, রাউজানের ৩৩ জন, ফটিকছড়ির ৩৯ জন, হাটহাজারীর ৭৬ জন, সীতাকুণ্ডের ১৩ জন, মিরসরাইয়ের ৩০ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৯ জন।

গতকাল (১৫ জুলাই) বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ১২ জন, সাতকানিয়ার ৭ জন, বাঁশখালীর ৯ জন, আনোয়ারার ৭ জন, চন্দনাইশের ১২ জন, পটিয়ার ৩৬ জন ও বোয়ালখালীর ১৯ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ২৪ জন, রাউজানের ১৪ জন, ফটিকছড়ির ৪২ জন, হাটহাজারীর ৫৩ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের ২৯ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১২ জন।

বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ৩৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ৮ জন, সাতকানিয়ার ১৬ জন, বাঁশখালীর ১২ জন, আনোয়ারার ৩৪ জন, চন্দনাইশের ১৯ জন, পটিয়ার ১৭ জন ও বোয়ালখালীর ৩২ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১০ জন, রাউজানের ২২ জন, ফটিকছড়ির ২৭ জন, হাটহাজারীর ৭৫ জন, সীতাকুণ্ডের ৪৫ জন, মিরসরাইয়ের ২৮ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ৬ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ৩১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ৮ জন, সাতকানিয়ার ৯ জন, বাঁশখালীর ৯ জন, আনোয়ারার ১৫ জন, চন্দনাইশের ১১ জন, পটিয়ার ২১ জন ও বোয়ালখালীর ২৬ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ২৮ জন, রাউজানের ৩৫ জন, ফটিকছড়ির ৩০ জন, হাটহাজারীর ৩৬ জন, সীতাকুণ্ডের ৫০ জন, মিরসরাইয়ের ২৭ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৪ জন।

সোমবার (১২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ৮ জন, বাঁশখালীর ১১ জন, আনোয়ারার ২৩ জন, চন্দনাইশের ১২ জন, পটিয়ার ১৭ জন ও বোয়ালখালীর ২৭ জন।

অন্যদিকে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ২৭ জন, রাউজানের ৩৫ জন, ফটিকছড়ির ৬ জন, হাটহাজারীর ৫৭ জন, সীতাকুণ্ডের ১৪ জন, মিরসরাইয়ের ৩৮ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৬ জন।

প্রসঙ্গত, শুক্রবার (১৬ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৫৪৭ নমুনা পরীক্ষায় ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫২ জন নগরের এবং ৩৫০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একইসময়ে মারা গেছেন ৯ করোনা রোগী। এরমধ্যে ১ জন নগরের এবং ৮ জন উপজেলার বাসিন্দা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews