1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপা জিতলো আর্জেন্টিনা।

  • আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৮২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বার্তা পরিবেশক ॥ দীর্ঘ ২৮ বছরের শিরোপা আক্ষেপ গুছিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ১৫তম শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তারা।

এরই মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। আজ রোববার সকালে ৬টায় রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

শুরু সমান তালে খেলতে থাকে উভয়ই। ১৩তম মিনিটের মাথায় দারুণ এক আক্রমণ সাজায় ব্রাজিল। তবে আর্জেন্টিনার ডিফেন্ডারদের বাধা শট নিতে ব্যর্থ হন নেইমার-রিচার্লিসনরা।

২২তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ডি মারিয়া। ২০০৪ সালে সিজার ডিলগাডোর পর ডি মারিয়া প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন।

এগিয়ে গিয়ে আরও দুর্দান্ত হয়ে উঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ বাড়া তারা। বিপরীতে বেশ কয়েকবার সুযোগ তৈরি করে গোলমুখে বল রাখতে পারেনি স্বাগতিকরা।

পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।বিরতির সাত মিনিট পর সমতায় ফিরতে পারতো ব্রাজিল। তবে অফসাইডে থাকায় রিচার্লিসনের গোলটি বাতিল করেন রেফারি। দু’মিনিট পরই রিচার্লসনের আরও একটি শট ফিরিয়ে দলকে বিপদমুক্ত করেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ব্রাজিল। তবে আর্জেন্টিনার জমাট রক্ষণ কিছুতেই ভেদ করে পারেনি স্বাগতিকরা। ৮৭তম মিনিটে গাব্রিয়েল বার্বোসার দুর্দান্ত শট ফিরিয়ে দেন মার্টিনেজ। এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews