বিশ্ববিদ্যালয়ের হল থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
-
৬২৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক //
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হল থেকে পড়ে শাহের আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে এ ঘটনা ঘটে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। কুড়িগ্রাম জেলার কচাকাটায় শাহের আলীর বাড়ি।
ইউসুফ আলী বলেন, শাহের আলী নামে একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছি। এছাড়া পায়ে গুরুতর আঘাত ছিল।
পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ২২ নম্বর হলের ছয়তালা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জেনেছি।
শ্রমিকদের নিরাপত্তার বেষ্টনী ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকরা দীর্ঘ দিনের অভিজ্ঞ, ফলে আর কিছু ছিল কি না বলতে পারছি না। শ্রমিকটি ছয়তলা থেকে নামতে গিয়ে পড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ঢাকা পোস্টকে বলেন, শ্রমিক আহত হওয়ার ঘটনা শুনতে পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করি। উদ্ধার করে এনাম মেডিকেলে পাঠানোর পর জানতে পারি তিনি মারা গেছেন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply