নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দেবেন মমতা
-
আপডেট সময় :
শুক্রবার, ৭ মে, ২০২১
-
৪৫৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে অর্থ সাহায্য দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নে মমতা ব্যানার্জি বলেন, এই সাহায্য সামান্যই। তবে সাহায্য করার ক্ষেত্রে কোনো ভেদাভেদ করা হবে না। রাজনৈতিক রং বাড়তি গুরুত্ব পাবে না। মারা যাওয়া ব্যক্তি বিজেপির কর্মী হোন বা সংযুক্ত মোর্চার কিংবা তৃণমূলের হোন-প্রত্যেকে এ সাহায্য পাবেন।
মমতা বলেন, ‘মোট ১৬ জন মারা গিয়েছে বলে খবর আছে আমার কাছে। এর মধ্যে কিছু বিজেপি, কিছু তৃণমূল এবং একজন সংযুক্ত মোর্চার কর্মীর রয়েছেন।’
এদিকে ভোট-পরবর্তী সহিংসতার ঘটনা তদন্তে এদিন সকালে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় দল। এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি সাংবাদিকদের বলেন, ‘গতকাল (বুধবার) পৌনে এগারোটায় শপথ নিয়েছি। তার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রের চিঠি। ২৪ ঘণ্টা কাটার আগেই রাজ্যে এলো কেন্দ্রীয় দল।
এ রকম কখনো দেখিনি। আমার প্রশ্ন, রাজ্যে যখন ভ্যাকসিন ছিল না তখন ওরা আসেনি কেন? যখন অক্সিজেন ছিল না, তখন কী করছিল? দিল্লিতে যখন দাঙ্গা হয়েছিল, তখন তো কেন্দ্রীয় দল যায়নি। হাথরসে যখন অত বড় ঘটনা ঘটল, তখন কেন আসেনি? আর পশ্চিমবঙ্গে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চলে এলো?’
তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই প্রধানমন্ত্রী মোদিকে করোনা মোকাবিলায় ভ্যাকসিন চেয়ে চিঠি লিখেন মমতা। পরদিন দ্বিতীয় চিঠি লিখেন তিনি। এতে মমতা লিখেছেন, ‘রাজ্যে বারবার এসে আপনি বলেছেন, প্রত্যেক কৃষককে ১৮ হাজার করে টাকা ভাতা দেওয়া হবে। কিন্তু এখনো রাজ্যের কোনো কৃষক সেই ভাতা পাননি। তাই আমি অনুরোধ করছি যত দ্রুত সম্ভব পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা কৃষকদের টাকা দেওয়া হোক ও ২১ লাখ ৭৯ হাজার কৃষকের তথ্য প্রকাশ করা হোক
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply