1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
লকডাউনের ১৩তম দিন গণপরিবহণ ছাড়া সবকিছু সচল - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

লকডাউনের ১৩তম দিন গণপরিবহণ ছাড়া সবকিছু সচল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৬৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের ১৩তম দিন সোমবার রাজধানীতে গণপরিবহণ ছাড়া সবকিছুই চালু ছিল। দোকানপাট, মার্কেট, শপিংমলে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সড়কে চিরচেনা রূপ ছিল। অতিরিক্ত গরমের কারণে বাইরে বের হওয়া অধিকাংশ মানুষকে মাস্ক ছাড়া চলাচল করতে দেখা গেছে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ও করোনাভীতি দেখা যায়নি এসব মানুষের মধ্যে।

সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টায় মোহাম্মদপুরের বছিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে গাড়ির জট। সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, লেগুনা ও বাইকেলে শত শত মানুষ নিজ নিজ কর্মস্থলে ছুটে চলছে। মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কের একপাশ ‘লকডাউন’র শুরু থেকে বন্ধ থাকলেও গতকাল সেটা খোলা দেখা গেছে। এ ট্রাফিক সিগন্যালে পুলিশের তদারকি ছিল খুবই কম।

বছিলা সড়কে কথা হয় সিএনজি চালিত অটোরিকশা চালক মামুন হোসেনের সঙ্গে। তিনি বলেন, লকডাউন শুরুর পর খুবই কড়াকড়ি ছিল। এজন্য বাইরে বের হতে পারিনি। এর কিছুদিন পর থেকে পুলিশকে ম্যানেজ করে সিএনজি চালিয়ে আসছি। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মানুষের চলাচল বেড়েছে। যাত্রী পাওয়া যাচ্ছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে কথা হয় গাউছিয়া মার্কেটের কাপড় বিক্রেতা আদিল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমার বাসা কেরানীগঞ্জের ঘাটর চর। বছিলা ব্রিজ হয়ে আমরা মার্কেটে যাতায়াত করি। মার্কেট খুললেও এখনো গণপরিবহণ খোলেনি। এ কারণে আমাদের চলাচলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

সরেজমিনে আরও দেখা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বিআরটিসি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দু’পাশের সব ধরনের দোকানপাট খুলেছে। কাঁচাবাজার, মুদি দোকান, মাছের দোকান, মটরপার্টসের দোকান খোলা। এ দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। এসব জায়গায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ করা গেছে। একই চিত্র দেখা গেছে, মোহাম্মদপুর টাউনহল এলাকা, সংসদ ভবন এলাকা, ফার্মগেট, বাংলামোটর ও হাতিরঝিল এলাকায়।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল মামুন বাংলামোটর এলাকায় যুগান্তর প্রতিবেদককে বলেন, সকাল থেকে মালিবাগ, কাকরাইল, প্রেসক্লাব, নিউমার্কেট এলাকা ঘুরে এলাম। গণপরিবহণ ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করতে দেখলাম। এছাড়া দোকানপাট, মার্কেট, শপিংমল সবই খোলা। মানুষের চলাচল বেড়েছে।

সোমবার মহানগরীর মগবাজার, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, বিজয় সরণি ও প্রগতি সরণি এলাকায় মানুষের উপচে পড়া ভিড় ছিল। এসব এলাকার মার্কেটমুখো সড়কে মানুষের ব্যাপক চলাচল ও যানজট দেখা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews