1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৫৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে সাংবাদিক শাহেদ হোসেন ছোটনকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

জাতীয় দৈনিক অধিকার ও অনলাইন নিউজপোর্টাল সিটিজি সংবাদ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি, বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাবের অর্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম শাহেদ হোসাইন ছোটনকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। হুমকির ঘটনায় বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

প্রতিবাদ লিপিতে বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্যে দিবালোকে একজন সংবাদকর্মিকে মারধর করার অপচেষ্টা চালানো এবং প্রাণনাশের হুমকি খুবই দুঃখজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। নেতৃবৃন্দ অবিলম্বে হুমকি দাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরদাবী জানান।

গত ২৮ মার্চ স্থানীয় একটি বৈঠকে কোনো কারণ ছাড়াই সাংবাদিক শাহেদ হোসাইন ছোটনকে দেখে তেলেবেগুনে জলে উঠে পশ্চিম সারোয়াতলী সামশু খলিফার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম আখি। হঠাৎ করে তেড়ে এসে ছোটনকে মারধর করার চেষ্টা চালায় সে। উপস্থিত লোকজনের চেষ্টায় এ যাত্রায় প্রাণে রক্ষা পায় সাংবাদিক ছোটন। পরে হামলাকারি আখি সাংবাদিক ছোটনকে প্রাকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় সাংবাদিক শাহেদ হোসাইন ছোটন জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী (জিডি) লিপিবদ্ধ করেছেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম বলেন, সাংবাদিক শাহেদ হোসাইন ছোটনকে মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী এন্ট্রি করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews