1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

বরিশালে কলেজছাত্রীর আত্মহননে কনস্টেবল স্বামীর বিচার দাবি

  • আপডেট সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৫৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সদ্য সাবেক শিক্ষার্থী সাদিয়া আক্তার সাথী আত্মহননে অভিযুক্তদের কঠোর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাদিয়ার ভাই মেহেদী হাসান রতনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রফ্রন্ট সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী এবং সাদিয়ার পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, সাদিয়ার স্বামী পুলিশ কনস্টেবল মাইনুল ইসলাম তার প্রথম বিয়ে এবং দুই সন্তানের তথ্য গোপন রেখে সাদিয়াকে বিয়ে করেছে। চাকরি দেয়ার নামে শ্বশুর বাড়ির অর্থ আত্মসাৎ করেছে। নানা অজুহাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। নির্যাতনের মুখেই সে আত্মহননের পথ বেছে নেয় বলে দাবি বক্তাদের। তারা সাদিয়ার অভিযুক্ত স্বামী ও তার সহযোগীদের কঠোর বিচার দাবি করেন।

উল্লেখ, গত ৭ মার্চ দুপুরে নগরীর বৈদ্যপাড়া এলাকায় পুলিশ কনস্টেবল মাইনুলের ভাড়া বাসা থেকে সাদিয়ার গলায় ফাঁদ দেয়া ঝুলন্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন ৮ মার্চ কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন তার ভাই মেহেদী হাসান।

এদিকে স্ত্রী আত্মহননে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মাইনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আজ দুপুরে জানিয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি আব্দুর রাজ্জাক মোল্লা। বর্তমানে আত্মগোপনে রয়েছে সে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews