1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে মাতৃভাষা দিবস উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শিশু-কিশোরদের সাংস্কৃতি পরিবেশনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারী (সোমবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতার এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, ভাইচ-চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, ভাইচ চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, শফিউল আজম শেফু প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ বলেন, আজ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে। বাঙ্গালির প্রাণের দিবস একুশে ফেব্রুয়ারির তাৎপর্য বহুমাত্রিক। এ দেশের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে ভাষা আন্দোলন। ১৯৫২ সালের পর এ দেশের আপামর জনগণের অধিকার রক্ষার প্রতিটি আন্দোলনে একুশে ফেব্রুয়ারি চেতনার বাতিঘর হয়ে পথ দেখিয়েছে।

এ দিনটি এ দেশের মানুষের কাছে আত্মত্যাগ ও জাগরণের অনুকরণীয় দৃষ্টান্ত। এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews