1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড

বোয়ালখালীতে ৩ এতিম বোনের পৈত্রিক জায়গা দখলের চেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫০৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা //

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি সমিতির নামে ৩ এতিম অসহায় মহিলার পৈত্রিক জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী ফুলতল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজি সমিতির সাবেক সভাপতি নেজাম উদ্দিনের নেতৃত্বে ৩ মহিলাকে নাজেহাল করার ঘটনাও ঘটে।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তারা সর্ম্পকে ৩ বোন পোষাক কারখানায় শ্রমিক হিসাবে চাকরী করে দৈন্যদশার মধ্যে দিয়ে জীবন নির্বাহ করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, (চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের) ফুলতল প্রধান সড়ক (বেছাগাজী সড়ক) এর পাশে আজ থেকে প্রায় ৩৫ বছর পূর্বে স্থানীয় জনৈক আবুল কাশেম এর কাছ থেকে সাব কবলা মুলে ৩ বোনের বাবা আবুল কাসেম ও চাচা কালু মিয়া ৪ শতক নাল জমি কিনে নেয়।

এরপর থেকে উক্ত জায়গায় দোকানঘর নির্মাণ করে আবুল কাসেম ব্যবসা করে আসছে। আবুল কাসেম মারা যাওয়ার পর এবং কালু মিয়া বিদেশে পাড়ি জমালে দোকানঘর ভাড়া লাগিয়াত করে দু’বেলা, দুমুঠো খেয়ে পড়ে কালু মিয়ার পরিবার ও আবুল কাসেম এর ৩ কন্যা বিধবা মাকে নিয়ে জীবন নির্বাহ করতে থাকে।

আবুল কাসেম এর স্ত্রী ও ৩ কন্যার দোকান ঘরের ভাড়ার টাকায় চলতে কষ্ট হওয়ায় ৩ কন্যা গার্মেন্টস এ চাকরি নেয়। তারপর ও বাবার অর্জিত সম্পত্তি শেষ সম্বল টুকু বিক্রি করেনি। কিন্তু বছর তিনেক পূর্বে ক্রয়কৃত জায়গার কিছু অংশ সিএনজি অটো টেক্সি রাখার কথা বলে ভাড়া নেয় তৎকালীন সিএনজি সমিতির নেজাম ও রুবেল নামের ২ ব্যক্তি।

কয়েকমাস নিয়মিত ভাড়া প্রদান করলে ও পরবর্তীতে ভাড়া দেয়া বন্ধ করে দেয় আর এভাবেই ৩ বছর ৭মাস অতিবাহিত হয়। আবুল কাসেম এর ৩ কন্যা ভাড়ার টাকা সিএনজির ওই ২ জনের কাছে বারবার চাইলেও তারা ওই ৩ মেয়ের কথায় কর্ণপাত না করে অসহায় মেয়ে মানুষ বলে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে।

এক পর্যায়ে গত ২৪ মে আবুল কাসেম এর ৩ মেয়ে ওই জায়গার উপর নির্মিত পুরাতন দোকানটি মেরামত করতে গেলে বাধা দেয় নেজাম সহ তার সহযোগীরা। তারা বলে জায়গাটি নাকি তারা বালি ও কংক্রিট ফেলে সংস্কার করেছে এবং সংস্কার করতে তাদের ৫০ হাজার টাকা খরচ হয়েছে, তাদেরকে সেই টাকা দিলে জায়গা ছেড়ে দিবে, না হয় দেবে না।

আবুল কাসেম এর ৩ কন্যা তাদের কেন টাকা দিতে হবে তার প্রতিবাদ করলে তারা আবুল কাসেম এর ৩ কন্যাকে শারিরীক ভাবে নাজেহাল করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ৩ কন্যাকে উদ্ধার করে। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান ৩ বোন।

এছাড়া ও এ জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারধীন রয়েছে বলে জানা গেছে। সিএনজি সমিতির সাবেক সভাপতি অভিযুক্ত নেজাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি সরকার তাদেরকে দিয়েছেন। এ বিষয়ে জানতে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো আবদুল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি প্রতিবেদকের ফোন তুলেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews