হিজলার মেমানিয়া ইউনিয়নে মা ইলিশ রক্ষায় জনসচেতনামূলক সভাঃ
আপডেট সময় :
শনিবার, ২ অক্টোবর, ২০২১
৩০৯
০ বার সংবাদটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার (রোমান)ঃ
বরিশাল জেলার হিজলা উপজেলায় আজ ০১/১০/২০২১ ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উক্ত ইউনিয়নের চিড়াখোলা মৌলভীরহাট বাজারে সরকার নির্দেশিত ২২ দিনের মা ইলিশ রক্ষায় সকল ধরনের মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকার জন্য জনসচেতনামূলক সভা আয়োজন করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল হালিম এবং মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন হাওলাদার এবং বিভিন্ন ওয়ার্ড ইউপি সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সাধারণ জেলেদের উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে হিজলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল হালিম বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্দেশিত আগামী ৪ ই অক্টোবর থেকে ২৫ ই অক্টোবর পর্যন্ত দেশের নদী বন্দরগুলোতে সকল প্রকার মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেন।
এই নিষেধাজ্ঞার ভিতর মা ইলিশ আহরণ,বিপণন, পরিবহন, মজুদ করা নিষিদ্ধ। এই আইন অমান্য করলে অপরাধীকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। দেশের মৎস্য সম্পদ উন্নয়নের জন্য দয়া করে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞার ভিতর কোন প্রকার জাল নদীতে না ভিজানোর জন্য অনুরোধ করেন। সরকার নির্দেশিত ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেলানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়। এসময় উক্ত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বলেন, ২২দিনের মা ইলিশ রক্ষায় সরকার নির্দেশিত কঠোর নির্দেশনা মেনে চলতে সকল সাধারণ ছেলেদের প্রতি আহ্বান জানান। সরকারে এই নিষেধাজ্ঞার ভিতরে বিভিন্ন জেলেদের চাল বরাদ্দ এবং মা ইলিশ নিধন এর কুফল এবং মা ইলিশ রক্ষা সুফল সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। সভাটি বিকাল ৪ টায় শুরু হয় পৌনে ৫ টায় শেষ হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply