1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নোটিশ :
একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান ৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে ছাত্র নির্যাতন, মাদ্রাসা শিক্ষক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৫৪৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী//

চট্টগ্রামের বোয়ালখালীতে জায়েদ সারোয়ার আলম মিশকাত (১০) নামের এক মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করছে থানা পুলিশ।

আহত মিশকাত পূর্ব গোমদন্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ার প্রবাসী মুনছুর আলমের ছেলে।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. কাউছারকে (২২) আটক করা হয়। তিনি বাঁশখালী উপজেলার বইলছড়ি ইউনিয়নের গজারার বাড়ীর বাসিন্দা। জানা গেছে, গত ১৭ই মার্চ বুধবার দিবাগত রাতে পূর্ব গোমদন্ডী নুরীয়া সিদ্দীকীয়া হাফেজখানা ও মীর ছমুদা এতিমখানায় মিশকাতকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করেন শিক্ষক কাউছার।

বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে অভিভাবকরা জানতে পেরে মিশকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। শিক্ষককের বেধড়ক পিটুনিতে আহত মিশকাতের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। গায়ে জ্বর।

মিশকাত জানায়, এশার নামাজের পর ঘুমানোর জন্য বিছানা পরিস্কার করে ময়লা ফেলতে বাইরে যায়। ময়লা ফেলে আসলে শিক্ষক তাকে কোন কিছু জিজ্ঞাসা না করে বেত দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। পরে জ্বর আসলে সকালে ঔষধ দেয়। মিশকাতের মা জানান, মিশকাত এক বছর ধরে ওই মাদ্রাসায় পড়াশোনা করছে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনার খবর পেয়ে তিনি মাদ্রাসায় গিয়ে সন্তানের এ অবস্থা দেখতে পান। ওই সময় তাকে নিয়ে আসতে চাইলে মাদ্রাসার শিক্ষকরা বাধা দেন। পরে এক প্রকার জোর করে তার সন্তানকে উদ্ধার করেন তিনি। এলাকাবাসির সহযোগিতায় সন্তানকে নিয়ে থানায় গেলে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।

অভিযুক্ত শিক্ষক মো. কাউছার বলেন ছাত্রটি দুষ্টুমি করায় তার মাথা ঠিক ছিল না। তাই তাকে মেরেছেন। তবে এভাবে মারাটা তার উচিত হয়নি বলে জানান তিনি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews