1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড

বরিশালে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

  • আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

মহান বিজয় দিবস উদযাপনে সবাই ছুটবেন শহীদ মিনারে। আর স্বাধীন দেশ হিসেবে প্রিয় জন্মভূমি পা রাখবে ৫০ বছরে। শিশু-কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাবে গুচ্ছ গুচ্ছ ফুল। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাবেন সবাই। বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে ফুল ফুলে ভরে দেবেন প্রত্যেক শহীদ বেদি।

দিবসটি সামনে রেখে চারদিকে ফুল বিক্রির ধুম পড়ে গেছে। ফুল বিক্রেতাদের কাছে রয়েছে সরকারি, আধা সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির অগ্রিম অর্ডার। অর্ডারের ফুল বিক্রি করতেই দিনরাত ব্যস্ত দোকানিরা।

এছাড়া সাধারণ ক্রেতারাও ফুল কেনার দৌঁড়ে পিছিয়ে নেই। তারাও ফুল কিনতে ছুটছেন দোকানে দোকানে। বেছে বেছে কিনছেন পছন্দের সেরা ফুল। সবমিলিয়ে দোকানে দোকানে চলছে ফুল বিক্রির উৎসব।

বরিবার (১২ ডিসেম্বর) সকালে বরিশাল জেলার বিভিন্ন দোকানে গেলে ফুল ব্যবসায়ী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফুল কিনতে আসা ক্রেতা সাধারণের সঙ্গে কথা হলে এসব তথ্য উঠে আসে।

ফুল মার্কেটের দোকানগুলোয় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের ফুল। এরমধ্যে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা অন্যতম। এসব ফুল আকর্ষণীয়ভাবে বেঁধে শ্রদ্ধা জানানোর ফ্রেম আটকে দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন আকারের মালা তৈরি করা হচ্ছে। ব্যস্ত সময় পার করছেন ফুল মার্কেটের দোকানিরা।

ফুল ব্যবসায়ীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ব্যবসায়ীরা কয়েক সপ্তাহ আগ থেকেই ফুল সংগ্রহ শুরু করেন। এক্ষেত্রে স্থানীয় বাজারকে প্রাধান্য দেওয়া হয়। তবে, চাহিদা বুঝে দূর-দূরান্তের বিভিন্ন জেলা ও উপজেলা শহর থেকে বাহারি রকমের ফুল আমদানি করা হয়।

ফুল ব্যবসায়ীরা বলেন, কমবেশি প্রত্যেক মানুষ ফুলকে ভালোবাসেন। ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ফুল দোকানে ফুল প্রেমিকদের সরব উপস্থিতি তারই প্রমাণ দেয়। কারণ এই ফুলের দোকানে বছরের বারো মাসই ফুল বিক্রি হয়। এখানকার ব্যবসায়ীরা ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। তবে, বিশেষ দিবসগুলোয় এ মার্কেটে পর্যাপ্ত ফুল বিক্রি হয় বলেও জানান ব্যবসায়ীরা। ফুল ব্যবসাহিদের কাছ থেকে জানা যায় প্রত্যেক বছর মহান বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ দিবসে প্রচুর ফুল বিক্রি হয়। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।

সরকারি, আধা সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ ব্যক্তি পর্যায় থেকে ফুল নেওয়ার জন্য আগাম অর্ডার এসেছে। নির্ধারিত সময়ের আগেই অর্ডার অনুযায়ী ফুল বুঝে দিতে হবে। বর্তমানে তাদের দম ফেলার ফুসরত নেই বলে এসব ব্যবসায়ীরা জানান।

তারা আরও জানান, বড় আকারের প্রত্যেকটি ফুুলের তোড়া ৯০০-১১০০ টাকা, মাঝারি আকারের ৬০০-৯০০ টাকা ও ছোট আকারের ৪০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানতে ক্রেতাদের পছন্দমত শ্রদ্ধাঞ্জলি অডার করে বানিয়ে নিয়ে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews