1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড

বরিশালে অবৈধ ইজিবাইক নির্মান ও চলাচল বন্ধে মাঠে নেমেছে বিআরটিএ, মামলায় দেড়শ

  • আপডেট সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৮০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

জুবায়ের ইসলাম//

তীব্র যানজটে নাকাল বরিশাল নগরবাসী। অবৈধ অটোরিকশা নির্মান ও চলাচলের কারণে এই যানজট সৃষ্টি হয় বলে মনে করেন সড়ক বিশেষজ্ঞরা। রুপাতলী, লঞ্চঘাট,নথুল্লাবাদ, সাগরদী, বটতলা, নতুনবাজার, জেলখানা মোড়, কাকলীর মোড়সহ নগরীর প্রায় ১০টি পয়েন্টে সৃষ্টি হয় তীব্র যানজট।

অতিরিক্ত যানজটের ফলে দুর্ভোগ পোহাতে হয় স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী এবং বিভিন্ন অফিস আদালতে কর্মরত পেশাজীবিসহ সকল শ্রেণী পেশার মানুষের।

সড়ক ও ফুটপাত অবৈধ ভাবে দখল করে ভ্যান গাড়ি বসিয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করার ফলেও সাধারণ মানুষের চলাচলে পোহাতে হয় ভোগান্তি।

বর্তমানে নগরীর বিভিন্ন সড়কে আনুমানিক ৫০০০(পাচঁ হাজার) অবৈধ অটোরিকশা চলাচল করে বলে অভিযোগ রয়েছে।

নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে রুপাতলীসহ বিভিন্ন স্থানে প্রতিদিন তৈরি হচ্ছে এই অটোরিকশা।কম বেশি প্রতিদিন গড়ে পাঁচটি অটোরিকশা রাস্তায় নামানো হয় বলে জানিয়েছেন নির্মাণ শ্রমিকরা।

অবৈধ এই যানগুলো নিয়ন্ত্রণ করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আইন প্রয়োগ করা হলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না।যার ফলে যানজট নিরসনে কঠোর পরিশ্রম করতে হয় পুলিশ সদস্যদের। অবৈধ এই অটোরিকশা নির্মান ও চলাচল বন্ধ না করে যানজটের জন্য ট্রাফিক বিভাগকে দোষারোপ করা নেহাত বোকামি বলে মনে করেন সচেতন মহল।

তবে অবৈধ অটোরিকশা নির্মান ও চলাচল বন্ধে এবার কঠোরভাবে মাঠে নেমেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি( বিআরটিএ)।বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

অবৈধ অটোরিকশা নির্মান বন্ধে ২০২০সালের নভেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ১৫০টি মামলায় ১ লক্ষ ৬০ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ৷ পাশাপাশি অনেক ওয়ার্কসপ সীলগালা করে নির্মান শ্রমিককে প্রদান করা হয়েছে আইনি নোটিশ।

বরিশালবাসীকে একটি যানজট মুক্ত নিরাপদ নগরী উপহার দিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয় বিআরটিএ বরিশাল সার্কেল এর সহকারী পরিচালক মোঃ আতিকুল আলম বলেন,,, জনসাধারণকে যানজট মুক্ত সড়ক উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি।এরই ধারাবাহিকতায় অবৈধ অটোরিকশা নির্মান ও চলাচল বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করে ইতোমধ্যে অনেক মানুষকে আইনের আওতায় আনা হয়েছে এবং এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ বিষয় বিআরটিএ এর লাইসেন্স পরিদর্শক মোঃ ইকবাল হোসেন বলেন,, অতিরিক্ত যানজট সৃষ্টির কারণ মনিটরিং করে দেখা গেছে সড়কে অবৈধ অটোরিকশা নির্মান ও চলাচল প্রধান কারণ। নগরবাসীর ভোগান্তি দূর করে নিরাপদ সড়ক উপহার দিতে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews