1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় আনসার ভিডিপি’র পুরাতন ক্লাব ভেঙ্গে সম্পত্তি দখলের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৫৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //

মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত আনসার ভিডিপি’র পুরাতন জরাজীর্ণ ক্লাবঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। আনসার ভিডিপি ক্লাব ঘর ভেঙ্গে অবৈধভাবে নিজেদের দখলে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সাদেক মাঝির বিরুদ্ধে। আনসার ভিডিপি অফিসের ৪ শতাংশ জমি বেদখল থেকে উদ্ধার চেয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের আবেদন করেছেন আনছার ভিডিপি সদস্যরা। প্রভাবশালীদের বিরুদ্ধে আনছার ভিডিপির সদস্যদের ভয়ভীতির অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় ৩৫-৪০ বছর আগে উপজেলার উলানিয়া ইউনিয়নের আনসার ভিডিপির স্থানীয় অফিস প্রতিষ্ঠা করে ইউনিয়নের আনসার সদস্যগন। এরপর প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্লাব ঘরটি ক্ষতিগ্রস্ত হয় ও কার্যক্রম সাময়িক বন্ধ থাকে। বর্তমানে উপজেলা আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ক্লাব আবারও চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়।

১৯৮৪ সালে এরশাদ আমলে সরকারিভাবে একটি ক্লাব ঘর তৈরি করেন, তৎকালীন স্থানীয় বাছেদ সরদার ক্লাবের নামে ৪শতাংশ জমি সাফকবলা দলিল দেন আনসার ভিডিপির মহাপরিচালকের বরাবর। দখলকারীরা সেখানে পাকা ঘর নির্মান করাকালীন ইতিপূর্বে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেন, কিন্তু কিছু দিন কাজ বন্ধ থাকার পর ওই ইউএনও বদলী হওয়ার পর পরও আবার কাজ শুরু করেন অভিযুক্ত সাদেক মাঝি।

এ নিয়ে গত ৩-৪ দিন আগে আনসার ভিডিপির সদস্যদের পক্ষে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন আঃ রব নামের এক ব্যক্তি। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এস আই মেহেদী মিলন ঘটনাস্থলে গিয়ে পুনরায় কাজ বন্ধ রাখার জন্য বলে আসেন।

ওই কাজ বাধা দিতে গেলে আনসার সদস্যদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়। কিন্তু এ বিষয়ে ক্লাবের জায়গা দখলকারী সাদেক মাঝি বলেন, আমার বাবার সম্পত্তি। ক্লাবের নামে কোন জমি নেই যা বিভিন্ন সময় শালিস বৈঠকে প্রমাণিত।

এস আই মেহেদী মিলন বলেন, প্রাথমিকভাবে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে এবং দুই পক্ষের কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews