1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

রায়পাশা-কড়াপুর ইউনিয়নে জনপ্রিয় ইউপি সদস্য মিন্টু বিজয়ী

  • আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৭৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বরিশাল সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। সদ্য সমাপ্ত দ্বীতিয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়নে একজন চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের ৩ জন নারী ইউপি সদস্যসহ মোট ১২ জন ইউপি সদস্য জনগনের রায়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই সব ইউপি সদস্যদের মধ্যে সাধারন মানুষদের ভালোবাসা ও জনপ্রিয়তায় এক অনন্যস্থান অর্জন করেছেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু। যার প্রমাণ এবারের নির্বাচনে মিথ্যা মামলায় কারাগারে থেকেও অংশগ্রহন করেও নির্বাচিত হয়েছেন এই ইউপি সদস্য। জানাযায়, মিন্টু‘র ছেলে রিয়াজুর রহমান সজিব নির্বাচন কমিশন থেকে মিন্টু’র পক্ষে মনোনয়ন ক্রয় করে। আর এর পর থেকেই রিয়াজুর রহমান সজিব এর পিছু লেগে থাকে একটি কুচক্রি মহল। সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে মিন্টুর পরিবারকে নির্বাচন থেকে দুরে রাখতে। কিন্তু জনগনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে নির্বাচনের দিন। বিপুল ভোটে জয়লাভ করে হাবিবুর রহমান মিন্টুর তালা মার্কা। সূত্রে জানাযায়, ইউনিয়নে ছয় বার নির্বাচিত এই ইউপি সদস্য কখনও মিথ্যার সাথে আপোষ করেনি। তাই এর পুরস্কার স্বরুপ পেয়েছেন একটি কুচক্রি মহলের মিথ্যা ও ষরযন্ত্রমূলক হত্যা মামলা দ্বারা কারাবাস। সদস্য সমাপ্ত নির্বাচনে ভোটের একদিন আগে কারাগার থেকে মুক্ত হন এই ইউপি সদস্য। ওয়ার্ডের সাধারন মানুষদের সাথে আলাপকালে জানাযায়, ইউপি সদস্য মিন্টু তার ওয়ার্ডে কখনও মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতার মতো অপরাধের সাথে আপোষ করেনি। আর এটাই যেন তার জন্য কাল হয়ে দাড়ায় প্রতি মুহুর্তে। আর এই অপরাধ রুখতেই তার নামে দেয়া ষড়যন্ত্র মূলক হত্যা মামলাসহ জমি-জমা সংক্রান্ত মামলা। এবিষয়ে ইউপি সদস্য মিন্টুর সাথে আলাপকালে তিনি বলেন, আমি সবসময় সত্যর পক্ষে আমি আমার ওয়ার্ডকে সর্বদা মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যূতা মুক্ত রাখতে চেয়েছি। আর এর জন্যই আমাকে জড়িয়ে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে ওয়ার্ডের উন্নয়ন থেকে দুরে রাখার সব ধরনের চেষ্টাই করা হতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews