1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

বরিশালে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৬৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু সংলগ্ন জোলাখালি এলাকায় প্রাইভেটকার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

সোমবার (৮ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন: বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৫৫) এবং একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাদের মৃধা ছেলে জাহাঙ্গীর মৃধা (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকেরগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি সিএনজির সঙ্গে ঢাকা থেকে পটুয়াখালীগামী প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত পাঁচ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পাঠায় স্থানীয়রা।

হাসপাতালে নাসির বিশ্বাসের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান জাহাঙ্গীর মৃধা। বাকি তিন জন শেবাচিম হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা নলছিটি থানার সেকেন্ড অফিসার এস.আই নাজমুল হাসান বরিশালরূপান্তরকে জানান, সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও প্রাইভেটকারটি দুটি জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews