1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

বরিশালে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৪৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর সারাদেশের ন্যায় রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বরিশালে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

দেশের জেলা ও উপজেলা থেকে তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা বৃহত্তর সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) এর সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশহিসেবে বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক আরিফ হোসেন’র নেতৃত্বে বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক বিশাল বিস্তৃত কর্মযজ্ঞের বাইরেও তৎকালীন প্রথিতযশা সাংবাদিকদের একান্ত আস্থার মধ্যে রেখে আপামর জনতার তথ্য জানার অধিকারকে সমুন্নত রেখেছেন। সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী হিসেবে আপনিও সেই ধারা অব্যাহত রেখেছেন। কিন্তু দলের দ্বিতীয় এবং তৃতীয় সারির কতিপয় নেতা আর প্রজাতন্ত্রের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা তাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্যে বরাবরই সাংবাদিকদের সাথে বৈরীতার সম্পর্ক সৃষ্টি করে বিতর্কের সূত্রপাত ঘটাচ্ছে। যা সরকার ও সাংবাদিকদের মাঝে দূরত্ব সৃষ্টিমূলক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

এছাড়াও ওই মহলটির দৌরাত্মের কারণেই দেশের বিভিন্নস্থানের সাংবাদিকরা হামলা, মামলা, হয়রানিসহ নানারকম নীপিড়নের শিকার হয়ে থাকেন। ফলে সাংবাদিকদের ব্যক্তি ও পারিবারিক জীবন বিপন্ন হয়ে পরে। তাই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ‘মাদার অব মিডিয়া’ উপাধিতে ভুষিত করতে চাই।

স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সকালের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ শামিম আহসান এবং বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র যুগ্ন-সম্পাদক বেল্লাল হোসেন,দপ্তর সম্পাদক এআর শুভ, প্রচার সম্পাদক, লিটন বাইজিদ, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া জিসান, অর্থ সম্পাদক মিজান পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, এ এইচ মাহমুদ, খাইরুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews