1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
নগরীর রুপাতলিতে মসজিদ নির্মানে বাধা! এলাকায় উত্তেজনা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।

নগরীর রুপাতলিতে মসজিদ নির্মানে বাধা! এলাকায় উত্তেজনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩১১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের কাজি বাড়ি এলাকায় নির্মানাধীন মসজিদ নির্মানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বিষয়টি সমাধান চেয়ে ভুক্তভোগী মুসুল্লি ও এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর ও রাজনৈতিক নেতাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তবে বর্তমানে এ ঘটনায় ঐ এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সুত্রে জানা যায়, ২৪ নং ওয়ার্ডের কাজি বাড়ির বিভিন্ন ব্যাক্তি এবং এলাকাবাসীর উদ্দোগে ” কাজি বাড়ি জামে মসজিদের নির্মান কাজ চলছিল। তবে পুরো মসজিদ কমপ্লেক্সের মাঝখান থেকে পাশের বসতিদের চলাচলের রাস্তা থাকায় নীচ থেকে রাস্তা ফাঁকা রেখে মসজিদের ২ অংশকে একত্রে রাখার অভিপ্রায়ে ১৬ ফুট উচ্চতার ছাদ নির্মাণের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। কিন্তু মসজিদের অদুরে থাকা খালি জমির একটি অংশের মালিক হজরত আলীর পুত্র আবদুল আলীম ছাদ নির্মানে বাধা দেয় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। আদালত উক্ত স্থানে শান্তি শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।এদিকে মসজিদের চলমান নির্মাণ কাজ বন্ধ হওয়ায় স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসী তীব্র ক্ষোভে ফেটে পরে যা যেকোনো সময় সহিংসতায় রুপ নিতে পারে। সরজমিনে গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উত্তেজিত মানুষের সমাগম। এ সময় তাদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন ওয়ার্ড কাউন্সিলর শরীফ আনিচুর রহমান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা। তারা উত্তেজিত মুসুল্লিদের শান্ত করার চেস্টা করেন এবং অভিযুক্ত আবদুল আলীমের সাথে কথা বলার চেস্টা করেন। কিন্তু আলীম কাউন্সিলের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো তার সাথে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে কাউন্সিলর শরীফ আনিচুর রহমান বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি এবং আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদাকে সাথে নিয়ে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করার চেস্টা করি। পাশাপাশি মসজিদ নির্মানে বাধাদানকারী আলিমের সাথে ফোনে যোগাযোগ করি। কিন্তু তিনি আমার কোন কথাই কর্নপাত না করে আমার সাথে দুর্ব্যবহার করে। অভিন্ন বক্তব্যে নাজমুল হুদা বলেন, মসজিদ হলো আল্লাহর ঘর। আর তা নির্মানে যারা বাধা দেয় তারা কাফেরের সমতুল্য। আমি এবং কাউন্সিলর মিলে আপাতত জনগনের ক্ষোভকে প্রশমিত করেছি। তবে যেহেতু অভিযুক্ত আলীম একজন মুসলমান, সেহেতু তারও উচিত হবে মসজিদ নির্মানে বাধা না দিয়ে বরং সহযোগিতা করা। জানতে চাইলে মসজিদ কমিটির সদ্য পদত্যাগকারী সভাপতি কাজী সোলেমান বলেন, আমাকে অভিযুক্ত করে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা। আমি আত্নসন্মান বজায় রাখার স্বার্থে চলতি মাসের ১০ তারিখ দ্বায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি।তিনি আরও বলেন, সকলের দান করা জমিতে নির্মিতব্য মসজিদের কাজে কোন মুসলমান বাধা দিতে পারে,তা আমার বোধগম্য নয়। অপরদিকে মসজিদ নির্মানে বাধা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খলিল কাজী ভোরের অংগীকারকে জানান, আমরা স্থানীয় বাসিন্দারা জমি দান করে মসজিদ নির্মান করতেছি। কিন্তু আবদুল আলীমের এখানে কোন জায়গা না থাকা স্বত্বেও তিনি গায়ের জোরে মসজিদ নির্মানে বাধা দিচ্ছেন। তিনি আরও বলেন, উল্লেক্ষিত স্থানে আলীমের কোন জমি নেই। তারপরও তিনি অযাচিত ভাবে আমাদের মসজিদ কমিটির সাবেক সভাপতি ও তার ভাতিজার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সুরাহা চাই, অন্যথায় এলাকাবাসীকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলব। এ বিষয়ে জানতে অভিযুক্ত আবদুল আলীমের সাথে কথা বললে তিনি জানান, সিটি করপোরেশনের রাস্তার উপর ছাদ দেয়া অবৈধ। একারণেই তারা ছাদ নির্মান বন্ধ করে দিয়েছে। আমি সমস্যা সমাধানকল্পে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত যে সিদ্বান্ত দেবে, আমি তা মেনে চলব। সর্বশেষ, এ ঘটনায় ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews