বরিশাল মহানগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
আপডেট সময় :
শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
২৮৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
খোকন হাওলাদার, বরিশাল ॥
বরিশাল মহানগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জানুযারি) সকালে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম।
মহানগর সভাপতি আবদুুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল হক, অধ্যক্ষ মুহাম্মাদ ওমর ফারুক এবং ইসলামী যুব আন্দোলনের মহানগর সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম।
সম্মেলনের শেষ পর্যায়ে বরিশাল মহানগর শাখা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply