বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মোঃ শফিকুল ইসলাম
-
আপডেট সময় :
বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
-
৪৪৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
আবুল হাসেমঃ
বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জ থানার চৌকস ওসি মোঃ শফিকুল ইসলাম। অভিন্ন মানদণ্ডে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন।
মঙ্গলবার পুলিশ সুপার বরিশাল এর সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক কল্যান ও অপরাধ সভায় এই পুরস্কার তুলে দেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, পিপিএম। সূত্র মতে, থানার মামলার নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় তিনি এই পুরস্কারে ভূষিত হন। সামগ্রীক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামকে।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply