1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে শিক্ষার্থীদের জেলা প্রশাসক দপ্তর ঘেরাও সহ স্বারকলিপি প্রদান - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১
সংবাদ শিরনাম :

বরিশালে শিক্ষার্থীদের জেলা প্রশাসক দপ্তর ঘেরাও সহ স্বারকলিপি প্রদান

  • আপডেট সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশালে নৌপথ সহ গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষনিক হাফ ভাড়া ৫০% হ্রাস নিশ্চিত করা সহ নিরাপদ স্বরকের দাবীতে জেলা প্রশাসক দপ্তর ঘেড়াও ও বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করার পরও তাদের দাবী পুরন করা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দিয়েছে।

বুধবার (৮ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আন্দোলনরত বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের প্রবেশ পথে বসে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

ঘন্টাব্যাপি শিক্ষার্থীরা জেলা প্রশাসক চত্বরে ৬ দফা দাবী আদায়ের লক্ষে মুহু মুহু শ্লোগানে মুখরিত করে রাখে। বেলা সাড়ে ১২টার দিকে বিভিন্ন কর্মসূচি শেষ করে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শিক্ষার্থীদের ব্যাড়িকেডের মুখে পড়ে।

এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শিক্ষার্থীদের কাছে নিজের পরিচয় তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দাবী দাওয়ার কথা মন দিয়ে শুনে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন দাবী করলেইতো সাথে সাথে পুরন করা সম্ভব না।

তিনি এই বিষয়টি নিয়ে লঞ্চমালিকদের সাথে বৈঠক করে শিক্ষার্থীদের দাবী পুরনের কাজ করবে। তবে আগামী ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করা পর্যন্ত রাষ্ট্রীয় অনেক কাজ রয়েছে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জেলা প্রশাসক আরো শিক্ষার্থীদের বলেন তোমরা একদিন আমার অফিসে আসো আমি তোমাদের সকল সমস্যা শুনে সমাধানের ব্যবস্থা করার আশ্বাস দেন।

পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সুজয় শুভ, রাহুল দাশ,বিজন সিকদার, আলিশা মুনতাজ সহ বিভিন্ন শিক্ষার্থীরা জেলা প্রশাসকের হাতে তাদের দাবীর স্বারকলিপি তুলে দেন।

পরে এব্যাপারে (ববি) শিক্ষার্থী আলিশা মুনতাজ গণমাধ্যমকে বলেন তারা এই মুহুর্তে আন্দোলন বন্ধ নয় অব্যাহত রাখবে দাবী পুরন না হওয়া পর্যন্ত।

জেলা প্রশাসকের নিকট বলেন বরিশালে কোন সিটি বাস নেই। অন্যদিকে তাদের নৌপথ ও দূরপাল্লার বাসে বেশি শিক্ষার্থীদের চলাচল করতে হয় তাই এ অঞ্চলের শিক্ষার্থীদের হাফ ভাড়া পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে।

এরপূর্বে বরিশালের বিভিন্ন সাধারন শিক্ষার্থীরা তাদের দেওয়া ২৪ ঘন্টা বেধে দেওয়া সময়সিমার মধ্যে কোন ধরনের প্রস্তাব না আসার কারনে সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউনহল চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরের প্রবেশ পথে বসে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় শিক্ষার্থীরা বলেন সরকার নিজের রাষ্ট্রীয় যানবাহন রক্ষা করতে পারছে না। অন্যদিকে শাহজাহান খান ও মসিউর রহমান রাঙ্গাদের মালিকানা বেসরকারী বাসের মালিকরা কার ইসারাই রাতারাতি উন্নতি করছে।

সরকার আজ অনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এসকল বাস মালিকদের পাহারা দিয়ে রাখছে। তারা সাধারন যাত্রীদের কথা ভাবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews