1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

হাফ পাশ ছাত্র ছাত্রীদের দাবী নয় অধিকার——– যাত্রী কল্যাণ সমিতি

  • আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৫৪৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

ঢাকা-চট্টগ্রাম মহানগরীসহ শহরতলীর বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণকালে ৭০ শতাংশ আসন গড় বোঝাই ধরে ভাড়া নির্ধারণের ফলে বাকী ৩০ শতাংশ আসনের ভাড়া ৭০ শতাংশ যাত্রীরা পরিশোধ করে। তাই এই ৩০ শতাংশ আসনে ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধী যাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করার পাশাপাশি ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হিসেবে চলাচলকারী দাঁড়ানো যাত্রীদের কাছ থেকেও অর্ধেক ভাড়া নেওয়ার দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ (২২ নভেম্বর) সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবী জানান।

তিনি বলেন, ভাড়া নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া দাবী বা দয়া নয়। এটি যাত্রীদের অধিকার দাবী করে তিনি আরো বলেন, যাত্রী প্রতিনিধি না রেখে ভাড়া নির্ধারণ করায় বিআরটিএ কর্মকর্তাদের ভুল বুঝিয়ে বাস মালিকেরা নানা খাতে অযৌক্তিক ও অতিরিক্ত ব্যয় দেখিয়ে একচেটিয়া ভাড়া বাড়ানোর ফলে এই ভাড়া যাত্রীদের গলার কাটায় পরিণত হয়েছে।

এই ভাড়া পরিশোধ করে বাসে যাতায়াত করা নিন্মবিত্ত ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য দুরহ হয়ে উঠেছে। অন্যদিকে ঢাকা শহরে কথিত সিটিং ও গেইটলক সার্ভিসের নামে ওয়েবিলে যাত্রীর মাথা গুণে গুণে ৫ কিলোমিটার যাতায়াতের ক্ষেত্রে ২৫ কিলোমিটারের ভাড়া আদায় । স্বল্প দুরত্বের যাত্রীদের সরকার নির্ধারিত ভাড়ার ৩/৪ গুণ বাড়তি ভাড়া আদায়ের ফলে নাগরিক জীবন বিষিয়ে উঠেছে।

এসব পরিবহনের হয়রানী থেকে মুক্তি পেতে জনগণ বিকল্প উপায় খুজঁছে। এহেন পরিস্থিতিতে অনুন্য উপায় হয়ে গড়ে উঠা ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করার পাশাপাশি সকল শ্রেণীর গণপরিবহনে দাঁড়ানো যাত্রীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews