বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার এ এস আই জাগ জীবন দাস!
আপডেট সময় :
বুধবার, ১০ নভেম্বর, ২০২১
২৯৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
আবুল হাসেমঃ
বরিশাল রেঞ্জের অক্টোবর/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
গত ০৭-১১-২০২১ রবিবার তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের অক্টোবর/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের বেস্ট অফিসারদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন মেহেন্দিগঞ্জ থানার এএসআই(নিঃ)/ জাগ জীবন দাস। বিজয়ী সকলেকে পুরস্কার বিতরন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান ও বরিশাল জেলার এসপি মোঃ মারুফ হোসেন সহ অন্যান্য সকল জেলার এসপি মহোদয়গন।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট আর আর এফ, বরিশাল নৌ পুলিশ, বরিশাল অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ এস আই জাগ জীবন দাস ২০১০সালে পুলিশের কনস্টেবল পদে বরিশাল রেঞ্জএ যোগদান করে শুনামের সহিত দেশের বিভিন্ন থানায় দাইত্ব পালন করে আসছেন। তার যোগ্যতা ও দক্ষতায় ২০১৮ সালে এ এস আই পদে পদোন্নতি লাভ করেন। তিনি বর্তমানে বরিশাল মেহেন্দিগঞ্জ থানায় কর্মরত আছেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply