বরিশালের হিজলা উপজেলায় গাছের ডাল কাটাতে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ খালেক বয়াতী(৫৫)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গুয়াবাড়িয়া গ্রামে।মৃত্যু মোঃ খালেক বয়াতী উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব কোড়ালিয়া গ্রামের মৃত্যু আলীবক্স বায়াতীর ছেলে।৯ সেপ্টেম্বর(মোঙ্গলবার) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নেের মৃতের পাশ্ববর্তী গ্রাম আব্দুল রাজ্জাক দফাদারের ছেলে ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামিম হোসেনের বাগানের গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়,মোঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে গুয়াবাড়িয়া গ্রামের শামিম হোসেনের এর বাগানে গাছের ডাল কাটতে গাছের উপরে উঠেন দিনমজুর মোঃ খালেক বয়াতী।মৃতের ছেলে মোঃ নাসির উদ্দীন জানান, ডাল কাটার সময় ডালসহ আমার বাবা গাছ থেকে নিচে আছড়ে পড়েন।সাথে সাথেই মারাত্মক আহত হন তিনি।পরে স্থানীয়রা তাহাকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।একদিন পরে রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।বরিশাল নেওায়র পথেই তাহার মৃত্যু হয়। হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ আলী জানান, খালেক বয়াতীর মৃত্যুর ঘটনাটি এখনো আমাদের কেউ জানায়নি তবে আমরা ঘটনা স্থলে যাচ্ছি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply