1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
চরমোনাই ইউনিয়ন বিএনপির নেতা সালাম রাঢ়ীর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

চরমোনাই ইউনিয়ন বিএনপির নেতা সালাম রাঢ়ীর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৬১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক :::

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরমোনাই ইউনিয়ন বিএনপি’র কনভেনার এ.কে.এম আব্দুস সালাম রাঢ়ী দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের আ’লীগের নির্বাচন পরিচালনা ও নৌকা মার্কায় ভোট প্রদানের নির্দেশ দেওয়া এবং নির্বাচনে ‘‘আ’লীগ-বিএনপি ঐক্য’’ দল বিরোধী এমন ঘোষনা দেওয়ার প্রতিবাদে সালাম রাঢ়ী’র বিরুদ্ধে শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৪ টার দিকে চরমোনাই বিশ্বাসের হাট হাইস্কুল মাঠে ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা তার বহিষ্কার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন চরমোনাই ইউনিয়ন বিএনপি’র কো-কনভেনার মোঃ আমিনুল ইসলাম (মাসুম মাস্টার)। বিক্ষোভ সমাবেশে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীর বক্তব্য রাখেন। চরমোনাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল হোসেন আকন বলেন, আমাদের ইউনিয়ন বিএনপি’র কনভেনার আব্দুস সালাম রাঢ়ী আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে তা আমরা মনে প্রাণে মেনে নিতে পারিনা। আ’লীগ ক্ষমতায় আসার পরে আমরা বিএনপি কর্মীরা বিভিন্ন হামলা,মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তাই তার নিজস্ব সিদ্ধান্ত আমাদের দলের নয়।

একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, আমরা চরমোনাই ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের যারা আছি সবাই কেন্দ্রীয় কমিটির সিদান্ত অনুযায়ী এই সরকারের আমলে কোন নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবেনা। তাই দলীয় সিদান্ত অনুযায়ী আমরা কোন প্রার্থী দেই নি। এবং এই নির্বাচনে চরমোনাই ইউনিয়ন বিএনপি কাউকে কোন ভোট দিবো না বলে আজ ঘোষনা করলাম। চরমোনাই ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ফকির সমাবেশে তার বক্তব্যে বলেন সালাম রাঢ়ী টাকার কারনে আ’লীগের সাপোর্ট দিয়েছে এটা কোন মতেই বিএনপির নেতা-কর্মী ও সাধারণ বিএনপি সমর্থকরামেনে নিতে পারে না।

এসময় তিনি আরো বলেন কিছুদিন আগে চরমোনাই বিএনপি’র কনভেনার আবদুস সালামের সভাপতিত্বে রাজারচর হাইস্কুল মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান করা হলেও সেখানে কোন দোয়া করা হয়নি। বরং জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দদের কে ভুল বুঝিয়ে উক্ত অনুষ্ঠানে নিয়ে আসেন ছালাম রাঢ়ী।

এটা আমাদের জন্য দুঃখজনক। বিএনপির সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করেছে ঠিক সেই সময় সালাম বিএনপি নেতা হয়েও টাকার বিনিময় আওয়ামী লীগ নেতাকে সার্পোট দিচ্ছে এটা আমরা সাধারন নেতাকর্মীরা মেনে নিতে পারি না। তাই আমরা তার বহিস্কারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করেছি। সমাবেশে সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম মাসুম বলেন, আব্দুস সালাম রাঢ়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরমোনাই ইউনিয়নের যে আওমীলীগকে সাপোর্ট দিয়েছে। তা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও সারা বাংলাদেশে আজ প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে।

কি কারনে সালমা রাঢ়ী আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে তা আমাদের জানা নেই। তিনি নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দিতে না পারলে আমরা থেমে থাকবো না। প্রয়োজনের আমরা নেতাকর্মীরা ঢাকায় গিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ ও আব্দুস সালাম’র বহিষ্কারের দাবি জানাবো কেন্দ্রীয় নেতাদের কাছে।

তিনি আরো বলেন, এই নির্বাচনে আমরা কোন দলের প্রার্থীকে সার্পোট অথবা ভোট দিব না। আমরা যদি আওয়ামী লীগকে ভোট দেই তাহলে আওয়ামী লীগের ভোটের পাল্লা ভারি হবে। আর যদি ইসলামী আন্দোলনকে ভোট দেই তাহলে তাদের ভোটের পাল্লা ভারি হবে। তাই আমরা ইউনিয়ন নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকব।

সালাম ২০০১ সালে সংসদ নির্বাচনে ভুল তথ্য দিয়ে বিএনপির নেতা সরোয়ার ভাইকে চরমোনাই নিয়ে এসে নির্বাচনের দিন ব্যাপক অপমান সহ হত্যার ষড়যন্ত্র করে ছিলেন। চলতি বছরের ১৬ আক্টোবর জেলা বিএনপির সভপতি এবায়েদুল হক চাঁন ভাইকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া অনুষ্ঠান উপলক্ষে চরমোনাইতে এনে নির্বাচনে আ’লীগের সার্পোট দেওয়াও চেষ্টা চলালে ব্যর্থ হয়ে যান সালাম রাঢ়ী। তবে দোয়া মোনাজাতের কথা হলেও সেখানে কোন দোয়া মোনাজাত হয়নি বলে নেতাকর্মীদের অভিযোগ। তাই চরমোনাই ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতকর্মীরা সালাম রাঢ়ীকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews