1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সংবাদ শিরনাম :

বরিশালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৬৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশাল নগরীর ভাটার খাল এলাকার চাঞ্চল্যকর নাইম শাহ হত্যা মামলার আসামি সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি সুমন ওরফে কৈতর সুমন বাহিনীর গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন করেছে খেয়াঘাট বাজার কমিটির সদস্যরা।

বুধবার ( ২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে খেয়াঘাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৮টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ভাটারখাল কলোনীতে পূর্ব শত্রুতার জের ধরে খেয়াঘাট বাজার কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইজারাদার সাদ্দাম শাহ ও তার পরিবারের ওপর হামলা চালায় আলমঙ্গীর বাহিনী। হামলার ঘটনায় নারীসহ ৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সাদ্দাম শাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘাতের একপর্যায়ে হালিম শাহ’র ছেলে সাদ্দাম শাহ’র বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছেন প্রতিপক্ষরা। এসময় নারীদের মারধরসহ শ্লিলতাহানী করে তারা।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাছাড়া এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাহিন্দ্রা চালকরা জানান, সুমন বরিশাল জেলা অটো টেম্পু, অটোরিক্সা, মিশুক, বেবিটেক্সি চালক শ্রমিক ইউনিয়নের সদস্য। সেই সুবাধে লঞ্চঘাট থেকে প্রতিদিন ভোর রাতে যে সকল মাহিন্দ্রা লঞ্চের যাত্রি নিয়ে বরিশালের বিভিন্ন উপজেলায় ছেড়ে যায়, ওই সব মাহিন্দ্রা চালকের কাছ থেকে জোরপূর্বক প্রতিমাসে ৩ হাজার টাকা করে চাঁদা আদায় করেন।

তাছাড়া সুমন এলাকার চিহ্নিত মাদক কারবারি। নগরীর রূপাতলী র‌্যাব কার্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা ও একাধিক মাদক মামলার আসামি মতির সহযোগী হিসেবে কাজ করেন সুমন। বান্দ রোডের ডায়াবেটিক হাসপাতাল গলি এবং বরিশাল অডিটরিয়ামকে মাদক বিকি কিনির নিরাপদ স্টপ হিসেবে ব্যবহার করেন সুমন। তাছাড়া সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews