মেহেন্দিগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগিনার মৃত্যু
-
আপডেট সময় :
সোমবার, ১১ অক্টোবর, ২০২১
-
৪৯৯
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মামা-ভাগিনার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহতরা হলেন, মামা অপু মৃধা (২৬) ও ভাগিনা শাকিল মাঝি(২৩) । প্রত্যাক্ষদর্শীরা জানান, উত্তর দাদপুরচর গ্রামে দেলোয়ার মীরার ছেলে অপু ও মাজেদ মাঝির ছেলে শাকিল’র সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার সময় ব্যাডমিন্টন খেলার কথা ছিলো, বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
মামা-ভাগিনার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়ন পরিষদের মেম্বার শহীদুল ইসলাম। তিনি জানান, খেলতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, মৃত্যুর বিষয় নিয়ে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply