1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা- সুজন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা——- সুজন

  • আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩২৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ ক্রেতা, বাণিজ্য মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আজ (১১ অক্টোবর) সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এসময় তিনি বলেন করোনাভাইরাস মহামারীতে দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে বেকায়দায় পড়েছে সাধারণ ক্রেতা। আটা, ময়দা, চাল, ডাল, সয়াবিন তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েই চলছে। এতে করে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ মানুষ। একে তো করোনাকালে মানুষের উপার্জন কমে গিয়েছে, এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়া সাধারণ মানুষের কাছে মড়ার উপর খাঁড়ার ঘা।

তাই জরুরি ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে না পারলে সত্যিকার অর্থেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাপন করা কঠিন হয়ে পড়বে। তিনি আরো বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য নানামূখী উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের এতোসব উদ্যোগের মধ্যেও করোনাকালীন এই সময়ে কোন প্রকার ঘোষণা ছাড়াই আটা, ময়দা, চাল, ডাল, সয়াবিন তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে ক্রেতাসাধারণকে চাপে ফেলেছে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। প্রায়শই তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে সহজেই ক্রেতাদের কাছ থেকে অধিকহারে মুনাফা আদায় করে। দেখা যায় যে বাজারে নিত্যব্যবহার্য পণ্যের সংকট না থাকলেও ঐ সিন্ডিকেটটি অত্যন্ত সুকৌশলে পণ্যের সংকট সৃষ্টি করে জনগনের পকেট থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়। তাদের এহেন অপতৎপরতা রাষ্ট্রকে জিম্মি করার সামিল।
এক্ষেত্রে তারা বিশেষ উৎসবকে টার্গেট করে। প্রায়শই রোজা, পুজা কিংবা কোরবানী আসলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। এখন সনাতনী ধর্মাবলম্বীদের প্রধাণতম ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা সমাগত। ঠিক এ সময়েও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাহিরে চলে গিয়েছে। সরকারকে কঠোর হাতে এসব অসাধু ব্যবসায়ীদের দমন করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি বলেন প্রতিটি বাজারে আমদানি মূল্য এবং বিক্রয় মূল্য প্রকাশ্যে টাঙানো থাকতে হবে। যাতে সহজেই ক্রেতাগণ আমদানি মূল্য এবং বিক্রয় মূল্য দেখে পণ্য ক্রয় করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যায় যে কোন বাজারেই পণ্যের মূল্য প্রকাশ্যে প্রদর্শন করা হয় না। যার ফলে একেক দোকানী একেক দরে পণ্য বিক্রয় করে। এতে করে প্রতারিত হন সাধারণ ক্রেতাগণ।
তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্যতালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কি না সেটি পর্যবেক্ষণের জন্য বাজারে দ্রব্যমূল্য মনিটরিং কমিটিকে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তিনি দ্রব্যমূল্যের উর্দ্ধগতিকে রোধ করার লক্ষ্যে টিসিবি’র মাধ্যমে ন্যায্যমূল্যের পণ্য বিক্রির কার্যক্রমকে আরো জোরদার করার অনুরোধ জানান। এছাড়া টিসিবি’র গাড়ীর সংখ্যা বৃদ্ধি এবং পণ্যের পরিমাণ বৃদ্ধি করার আহবান জানান খোরশেদ আলম সুজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews