1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে ব্যাংক কর্মকর্তা হত্যার ঘটনায় আরো একজন ডাকাত সদস্য আটক - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

বরিশালে ব্যাংক কর্মকর্তা হত্যার ঘটনায় আরো একজন ডাকাত সদস্য আটক

  • আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশালে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদ হত্যাকাণ্ডের ঘটনায় আরো ১জন ডাকাতকে আটক করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ওসি) মোস্তাফিজুর রহমান ।

আটককৃত অহিদুল মীরা পটুয়াখালীর বল্লভপুরের কালিকাপুর ইউনিয়নে আঃকাদের মীরার ছেলে।

সূত্রে জানাযায়, ডিবি পুলিশের একটি চৌকস টিম গতকাল (২৪শে সেপ্টেম্বর) পটুয়াখালী থেকে ডাকাত দলের অন্যতম সদস্য অহিদুল মীরাকে আটক করেন। পরে তাকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে আসেন।

গোয়েন্দা ডিবি পুলিশের ইন্সপেক্টর (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গত ১১ আগস্ট নগরীর কাশিপুরের চহডা এলাকায় ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে নিজ বাড়িতে হত্যা করা হয় এবং তার বাড়িতে চুরি করা হয়। পরে ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনায় এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামী করে নিহতর পরিবার মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৮।

সেই মামলার সূত্র ধরে ডিবি পুলিশের ইন্সপেক্টর (ওসি) মোস্তাফিজুর রহমান তার সঙ্গীয়ফোর্স সাথে নিয়ে অনুসন্ধান করেন।

পরর্বতীতে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে দুটি ঘটনায় একই ব্যক্তিরা জড়িত। পরবর্তীতে নগরীর শের ই বাংলা সড়ক থেকে সাকিব ও আলমগীর হাওলাদারকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী জেলা থেকে জামাল নামে হত্যাকাণ্ডে জড়িত অপর এক আসামিকেসহ তিনজনতে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও আটককৃতদের তাদের জিজ্ঞাসাবাদের তথ্যমতে ডাকাত দলের অন্যতম সদস্য অহিদুল মীরাকে গতকাল ২৪শে সেপ্টেম্বর পটুয়াখালী থেকে তাকে আটক করা হয়। তাছাড়া আটককৃত অহিদুল মীরাসহ হত্যাকান্ডের ঘটনায় চারজনই আদালতে ১৬৪ধারা জবানবন্দি স্বীকারোক্তি দিয়েছে।

তিনি আরো জানিয়েছেন, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তারা পেশাদার ডাকাত। আটককৃত চারজন এবং তাদের দলের অন্যান্য সদস্যরা মিলে বরিশালে পৃথক ওই ঘটনা ঘটিয়েছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ, বর্তমানে মোস্তাফিজুর রহমানবরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় সুনামের সাথে সেকেন্ড অফিসার ও এয়ারপোর্ট থানায় অপারেশন (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews