1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সেই চাকুরীচ্যুত আব্দুস সালাম'র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

সেই চাকুরীচ্যুত আব্দুস সালাম’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ঘুষ ও দুর্নীতির দায়ে সদ্য চাকুরীচ্যুত হওয়া বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ শাখার কর্মচারী আব্দুস সালাম সরদারের বিরুদ্ধে চাকরীর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগকারীর নাম মোঃ সহিদুল ইসলাম তিনি নগরীর ২২নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি জানান,২০১৭ সালে সিটি কর্পোরেশনের অফিস সহকারী পদের জন্য ৭০ হাজার টাকা ঘুষ নেয় আবদুস সালাম। সেই থেকে এখন পর্যন্ত চাকরী তো দুরের কথা টাকা নিয়েও টালবাহানা করতে থাকেন সদ্য চাকুরীচ্যুত সালাম সরদার। ভুক্তভুগি অভিযোগ করে বলেন, আহসান হাবিব কামাল যখন মেয়র ছিলেন,তখনকার সময় চাকরীর দিবে এমন সর্তে ৭০ হাজার টাকা ঘুষ নেন আবদুস সালাম সরদার।টাকা নেয়ার পর তার রুপ পালটে যায়।আর বিভিন্ন সময় তারিখ পরিবর্তন করতে থাকেন।মেয়র কামালের শেষ কার্যদিবসে হঠাৎ একদিন সালাম জানান,কামাল মিয়া চাপে আছে,এখন আর চাকরী হবে না,তবে সাদিক আবদুল্লাহ মেয়র হলে তোমার চাকরী হবে টেনসন করো না। সালামের এমন কথার আশ্বাসে আবারও চুপ থাকে ভুক্তভুগি।এর পর মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।তিনি মেয়র হয়েছেন তাও তিন বছরের বেশি। এভাবে বছরের পর বছর পেড়িয়ে গেলেও চাকরী তো দুরের কথা,টাকা ফেতর চাইতে গেলে নানা ধরনের অযুহাত ধার করান বিতর্কিত সালাম সরদার। ভুক্তভুগি আরও জানান,করোনায় আমি প্রচন্ড অসুস্থ ছিলাম,সবিনয় ভাবে অনুরোধ করে টাকাটা ফেরত চেয়েছি তিনি তা আমলে না নিয়ে উল্টা হুমকি ধামকি দিয়ে বলেন টাকা কি আমি নিয়েছি, টাকা নিয়েছে বড় কর্মকর্তারা তাদের কাছে যাও।অথচ টাকা নেওয়ার সময় আমি তো তাদেরকে চিনি না। এমতাবস্থায়, ১৮ সালের মাঝামাঝি সময় জেলা কৃষকলীগের সভাপতি এডভোকেট সাইফুল আলম গিয়াস ও বরিশাল বিভাগীয় বঙ্গবন্ধু পেশাজীবি লীগের সভাপতি কুদ্দুসুর রহমান মন্টু তারা সালিসির মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে দেন। বাকি টাকাও দ্রুত পরিশোধ করতে আবদুস সালাম সরদারকে বলা হলেও তিনি তা এখনও পরিশোধ করেনি।এখন চলছে ২১ সাল তাও শেষ পর্যায়ে।অথচ সালাম সরদার সময় কালক্ষেপন করে চলেছেন। এ ব্যাপারে, আবদুস সালাম সরদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমি ২০ হাজার টাকা দিয়েছি। বাকি টাকার ব্যাপারে জানতে চাইলে এরিয়ে গিয়ে পালটা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, নগরীর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর এ বিষয় জানেন। তাকে তাকে জিজ্ঞাসা করলে পাবেন। ১৪ নম্বর কাউন্সির তৌহিদুর রহমান ছাবিদ সাথে যোগাযোগ করলে তার তিনি জানান, আবদুস সালামের কাছ কোন টাকা পয়সা আমি নেইনি বলে জানান। এছাড়া এ্যাড, সাইফুল আলম গিয়াসের মুঠো ফোনে ফোন দিলে তা তিনি রিসিভ করেন নি।উল্লেখ্য’ ঘুষ ও দুর্নীতির দায়ে আব্দুস সালামসহ ১২জন চাকুরীচ্যুত হন, তিনি বরিশাল সিটি কর্পোরেশনর পানি শাখার অফিস সহকারী পদে ছিলেন। আবদুস সালাম সরদারের বাড়ি সদর উপজেলার ৮ নং চাঁনপুরা ইউনিয়ন দুর্গাপুর এলাকার মোঃ আফতাব আলী সরদারের ছেলে। তার দুর্নীতির আরও খবর নিয়ে আসছি চোখ রাখুন,,,,,,,,,,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews