বোয়ালখালীতে মহিষের আক্রমনে স্কুল ছাত্র নিহত
-
আপডেট সময় :
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
-
৪৮৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
এম মনির চৌধুরী //
আজ শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বী ইউনিয়নের নুরুল্লাহ মুন্সীর হাট কোরবানীর গরুর বাজারে এ ঘটনা ঘটেছে। আহত ইহামকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইহাম শ্রীপুর এলাকার মোরশেদ এর ছেলে।
নিহতের স্বজন সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, শ্রীপুর বুড়া মসজিদ সংলগ্ন নুরুল্লা মুন্সির হাটে গরুর বাজারে গরু দেখতে যায় কামরুল। এ সময় স্থানীয় গরু ব্যবসায়ী মো. আনিছের মহিষ ক্রেতাকে দেখিয়ে গাড়িতে উঠানোর সময় মহিষটি কামরুলের গাড়ে শিং ঢুকিয়ে দিলে সে আহত ।
গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ সময় স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবার আইনগত প্রতিকার চাইলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে গরু ব্যবসায়ী আনিস পলাতক রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। দুপুর থেকে চেষ্টা করেও মহিষটি আটক করা সম্ভব হয়নি। মহিষটি একটি বিলের মাঝখানে অবস্থান করছে।
এ বিষয় জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, মহিষটিকে আটক করার চেষ্টা চলছে।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply