1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৯৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সেলিমাবাদ গ্রামের বাসিন্দা শাহীন হাওলাদার ও মুসা হাওলাদারের স্ত্রী সালমা বেগম।

লিখিত বক্তব্যে তারা জানান, ২০২১ সালে ১১ শতাংশ জমি ২৫ লাখ টাকায় কিনে সেখানে ঘর তুলে বসবাস করে আসছিলেন। গত ৬ আগস্ট আবুল খায়ের মৃধা, শাহেদ মৃধা, বাহাদুর মৃধা, মুন্না মৃধা, শাহাবুদ্দিন মৃধা ও শান্ত মৃধা তাদের লোকজন নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে জমি ও দোকান ঘর দখল করে নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয়ভাবে বিচার না পেয়ে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছেন। দখলকারীরা হুমকি-ধমকি দিচ্ছেন। তাদের ভয়ে পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। দখলকৃত সম্পত্তির মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি করেন তারা।

এ বিষয়ে আলীমাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব ভূইয়া বলেন, দখলের ঘটনা সত্য। আমরা এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করি না।

আলীমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দীন মৃধা বলেন, “দখলকারী আমার ভাই হলেও আমি অন্যায়ের পক্ষে নেই।

যুবদল নেতা আসাদ আকন বলেন, “তারা বিএনপির নাম ভাঙিয়ে দখল করেছে। পুলিশ ডাকলেও সাড়া দেয়নি।”

উল্লেখ্য, অভিযুক্ত শাহাবুদ্দিন মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগীরা প্রতিমন্ত্রী রাজিব আহসান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews