ফয়সাল হাওলাদার // উৎসবমুখর পরিবেশ ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় চুনারচর কিংস একাদশ ও চুনারচর বয়েজ একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চুনারচর কিংস একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং চুনারচর বয়েজ একাদশ রানারআপ হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হোসেন গাজী, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মেহেন্দিগঞ্জ পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন পোদ্দার, সদস্য সচিব, মেহেন্দিগঞ্জ পৌর যুবদল; গিয়াস উদ্দিন জমদ্দার, সহ-সভাপতি, ৯নং ওয়ার্ড পৌর বিএনপি; ইয়াছিন নান্নু, সাবেক সাধারণ সম্পাদক, পৌর স্বেচ্ছাসেবক দল; আঃ রাজ্জাক বেপারী, সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ড পৌর বিএনপি এবং মোহাম্মদ নাসির হাওলাদার, সদস্য, ৯নং ওয়ার্ড পৌর বিএনপি।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন মোঃ আলম বেপারী এবং সদস্য সচিব ছিলেন মোঃ মামুন জমাদার।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত ব্যক্তিরা।
Leave a Reply