1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জে মিজান মাঝির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শত শত রোগী।

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ফয়সাল হাওলাদার // মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর শাহবাজপুর জর্জ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব রাজাপুর (বুড়ির পোল) মাঠে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।


‎
‎সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ইবনে সাউদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (পার্ট-২), এমএসসি (আমেরিকা)।
‎
‎ক্যাম্পের আয়োজন করেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মাঝি। তার নিজ উদ্যোগে ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের জন্য এই ক্যাম্প করা হয়।
‎
‎রোগী রানী বেগম বললেন, অনেক ডাক্তার দেখাইছি, ভালো হয় নাই। টাকার লাইগা কোনো ডাক্তারের কাছে যাইতে পারি না। মিজান মাঝির ক্যাম্পের কথা শুনে ডাক্তার দেখাইতে আসছি।
‎
‎ডা: ইবনে সাউদের ক্যাম্পে সেবা নিতে আসা নারীরা বললেন: বাড়ির পাশে স্কুলে বিনা টাকায় ভালো ডাক্তার দেখাতে পেরে আমরা অনেক খুশি। এই ক্যাম্প নিয়মিত হলে আমাদের আর কষ্ট করতে হবে না।
‎
‎স্থানীয় সমাজকর্মী শাহাবুদ্দিন বলেন, এই এলাকা অত্যন্ত গরিব। হাসপাতাল দূরে হওয়ায় মানুষ চিকিৎসা পায় না। মিজান মাঝির এই উদ্যোগের জন্য তাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। মাইকিং শুনে শত শত রোগী এসেছেন, সবাই ভালো সেবা পেয়ে খুশি। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ১০০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন, এখনো লাইনে আরও শতাধিক রোগী আছেন।
‎
‎আয়োজক মিজানুর রহমান মাঝি বললেন:
‎গোবিন্দপুর ইউনিয়ন নদীতে বিলীন হয়ে গেছে। এখানকার মানুষ জেলে আর কৃষক, অনেক গরিব। বরিশাল-ঢাকায় গিয়ে চিকিৎসা করার টাকা তাদের নাই। এইজন্য প্রতি মাসে ২ বার, ১৫ দিন পর পর আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করবো। এটা জনসেবামূলক কাজ।
‎
‎এই ক্যাম্প প্রমাণ করলো — রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। ডা: ইবনে সাউদের সেবা আর মিজান মাঝির মানবিক উদ্যোগ এখন গোটা ইউনিয়নে প্রশংসিত হচ্ছে।
‎

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews