মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বরিশালের মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ আহম্মদ আলী বেপারী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকার তেঁতুলতলা ব্রিজ সংলগ্ন মো. কুদ্দুস বেপারীর চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আহম্মদ আলী বেপারী কালিকাপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত হোসেন আলী বেপারী এবং মাতার নাম আনোয়ারা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply