1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

মেঘনা পাড়ের মাছ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হামলায় ইউপি সদস্য সহ আহত দুই।

  • আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫১২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার //

বরিশালের হিজলা উপজেলার মেঘনার মাছঘাট নিয়ন্ত্রন নিয়ে অশান্ত হয়ে উঠেছে হিজলা উপজেলা আওয়ামীলীগের রাজনীতি। গতকাল ৭ জানুয়ারি রোজ শনিবার দুপুরে হিজলা-গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আলাউদ্দিন বেপারি (৫০) ও তার সঙ্গী মান্নান সিকদাররের উপর হামলা করেছে প্রতিপক্ষরা।

আলাউদ্দিন বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বড়জালিয়া ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারের ছেলে জিদানের নেতৃত্বে ৮/১০ সহ সহযোগী নিয়ে হামলা চালানো হয়েছে। আলাউদ্দিন বেপারি (৫০) ও মান্নান সিকদারকে (৪০) বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন, আহত দুজনকে উপজেলা হাসপাতালে নেয়ার পর তিনি সেখানে যান। তখন আলাউদ্দিন বেপারি অজ্ঞান ছিলেন। উদ্ধারকারীরা তাকে জানিয়েছে, এনায়েত হোসেন হাওলাদারের ছেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।

এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শম্ভু দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন বেপারি ও মন্নান সিকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। এ ছাড়া ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাতে হিজলা গৌরব্দি ইউনিয়ন আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার তার ভাগ্নে এবং ছেলের বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরা তাকে রাজনীতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যে প্রোনীতভাবে তার পরিবারের উপর দোষ চাপাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় ৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের পুত্র জিদান হাওলাদারসহ ১১ জনকে আসামি করে আলাউদ্দিন বেপারির পুত্র মোঃ সুজন বেপারি হিজলা থানায় একটি মামলা দায়ের করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানান, মেঘনার মাছঘাট নিয়ে বিরোধের জেরে ইউপি সদস্য আলাউদ্দিন বেপারির ওপর হামলা হয়েছে বলে শুনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার( ৭)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews