1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে গৃহহীনদের মাঝে ঈদ উপহার ঘর প্রদান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫৯১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রাজিব তাজ //

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন।

মঙ্গলবার সকাল ১১ টায় ৪৯২ টি উপজেলায় এক যোগে উদ্যোগী দপ্তর আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় এর প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করবে। সারা বাংলাদেশে ঈদের পূর্ব মুহূর্তে ঈদের উপহার হিসেবে আজ ৩২ হাজার ৯ শত ৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মেহেন্দিগঞ্জে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কতৃক গৃহহীন মানুষের মাঝে ইদ উপহার হিসেবে ঘর প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদ উপহার হিসেবে মেহেন্দিগঞ্জের ১৭০ টি  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

এসময় সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-শান্তি নিশ্চিত করেছেন শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমি সহ নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে মানুষটি সারাক্ষণ শুধু জনকল্যাণে কাজ করে যাচ্ছেন সেই মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান সাংসদ পংকজ নাথ।

উক্ত ইদ উপহার ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, মাধ্যমিক শিক্ষক অফিসার তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কালাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে ঈদের উপহার হিসেবে ৩য় পর্যায় বরিশাল জেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৮শ’ ৫৬টি পরিবারকে জমি সহ নতুন নির্মিত গৃহ দিচ্ছে সরকার। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জমিসহ এই ঘর প্রদান করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। ঘরের পাশে সবজী চাষ সহ আয় বর্ধক নানা সুযোগ সুবিধা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews