1. labpoint2017@gmail.com : avan26 :
  2. labpoint2017@gmail.com : avan26 :
  3. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার আধুনিক মেহেন্দিগঞ্জ উপজেলা’র ৩নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন যুবদল নেতা ফোরকান আহম্মেদ। মেহেন্দিগঞ্জে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা। ‎ মেহেন্দিগঞ্জে ১৬ বছর আগে জমি বিক্রি করে এখন মিথ্যা মামলা! দিশেহারা কৃষক ইদ্রিস।
সংবাদ শিরনাম :

আখাউড়ায় স্ত্রীকে হত্যা, জাফলংয়ে স্বামী গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৫৯২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার স্বামীকে জাফলং সীমান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কাজল ভূঁইয়া (৪৭) নামের ওই ব্যক্তিকে রোববার রাত ১টার দিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি সাদা টয়োটা গাড়ি জব্দ করা হয়েছে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিআইডির প্রধান কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে সংস্থাটির চট্টগ্রাম ও সিলেট বিভাগের ডিআইজি হাবিবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, কাজলের সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের (৪০) ১৩ মে সকালে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাজল তার মোটরসাইকেল থেকে পেট্রল নিয়ে ডলির গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। সে সময় তার নিজের বাম হাতও পুড়ে যায়। ডলির চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। ১৮ মে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ডলি মারা যান। স্ত্রীর মৃত্যুর পর কাজল আত্মগোপন করেন। এ ঘটনায় ২০ মে আখাউড়া থানায় মামলা করেন ডলির ভাই বিল্লাল হোসেন।

সিআইডি জানায়, কাজল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলাসহ ১৯টি মামলা আছে। তিনটি গ্রেফতারি পরোয়ানা আছে আখাউড়া থানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews