1. labpoint2017@gmail.com : avan26 :
  2. labpoint2017@gmail.com : avan26 :
  3. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার আধুনিক মেহেন্দিগঞ্জ উপজেলা’র ৩নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন যুবদল নেতা ফোরকান আহম্মেদ। মেহেন্দিগঞ্জে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা। ‎ মেহেন্দিগঞ্জে ১৬ বছর আগে জমি বিক্রি করে এখন মিথ্যা মামলা! দিশেহারা কৃষক ইদ্রিস। মেহেন্দিগঞ্জে শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।
সংবাদ শিরনাম :

মিঠাপুকুরে দু’ভাইসহ সড়কে নিহত ১১

  • আপডেট সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৬৫২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল আরোহী, রংপুরের মিঠাপুকুরে দুই ভাইসহ ৩ জন, মেহেরপুরের গাংনীতে বৃদ্ধ, চট্টগ্রামে শিশু, বগুড়ার শেরপুর ও দিনাজপুরের পার্বতীপুরে ২ ভ্যানচালক, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাবা এবং সিলেটের ওসমানীনগরে ২ জন নিহত হয়েছে। বরিশালের আগৈলঝাড়ায় কলেজছাত্রীসহ ৭ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কের বাটবাউর এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে ট্রাক, পাজেরো ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মো. মানিক মিয়া (৩৫)। তার বাড়ি বগুড়া জেলা সদরে। তিনি রাজধানী ঢাকার কুয়েত মৈত্রী ফাউন্ডেশনে চাকরি করতেন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী আফসার (৭০) নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়ার বাসিন্দা। দুর্ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ আহত হয়েছেন। উপজেলার রহনপুর-গোমস্তাপুর সড়কের নিমতলা কাঁঠাল এলাকায় শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

কাউনিয়া (রংপুর) : মিঠাপুকুরে ট্রাক উল্টে দুই ভাইসহ ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। রংপুর-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মিঠাপুকুর বাজার থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চর নাজিরদহ গ্রামের সহিদ মিয়া (৪৫) ও তার ভাই রফিকুল ইসলাম (৪৭) এবং একই গ্রামের মহসিন আলীর ছেলে আবুল কালাম (৪৮)।

মেহেরপুর : গাংনীতে নারী পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাতু মণ্ডল (৮০) উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের মিশনপাড়ার বাসিন্দা। আমঝুপি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম : চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত অটোরিকশাযাত্রী শিশু জিহাতুর ইসলামের (৭) বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে। চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া উপজেলা থেকে নগরীর হামিদচর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল জিহাতুর। দুর্ঘটনায় তার দাদিসহ ২ জন আহত হয়েছে।

শেরপুর (বগুড়া) : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় শুক্রবার সকালে ট্রাকচাপায় নিহত ভ্যানচালক সোহরাব হোসেন (৪৫) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি চকপোতা গ্রামের বাসিন্দা।

ওসমানীনগর (সিলেট) : ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়েছে। আহত হয়েছে দুই হেলপার। উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউপির চকআতাউল্যায় শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় মেলেনি।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুর-পার্বতীপুর মহাসড়কের যশাইতে শুক্রবার সকালে ট্রাকচাপায় নিহত ভ্যানচালক হারেস উদ্দীনের (৫৭) বাড়ি স্থানীয় সৈয়দপুর গ্রামে।

আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় শুক্রবার সকালে মিশুক উল্টে কলেজছাত্রীসহ ৭ জন আহত হয়েছে। গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews