1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

দৌলতখানে নও-মুসলিম মেয়েকে স্বামীর বাড়ী থেকে জোরপূর্বক তুলে নেয়ার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬১৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভালোবাসার টানে ঢাকা গাজীপুর থেকে ভোলার দৌলতখান উপজেলায় সংসার করতে আসা শ্রাবন্তী মন্ডল ঐশী নামের হিন্দু তরুণীকে স্থানীয় মোড়ল কালাম তুফানি ও আলাউদ্দিন মৃর্ধা ও তার সহযোগিদের সহায়তায় দেড় লক্ষ টাকা খেয়ে জোরপূর্ব সন্ত্রাসীকায়দায় স্বামীর বাসা থেকে তুলে নিয়ে যায় তার পরিবার।

সরেজমিনে জানা যায়, ভোলার দৌলতখান উপজেলার মৃর্ধারহাটের মো. কামরুল নামের এক যুবক ঢাকার গাজীপুরে চাকরি করার সময় ঐশী নামের হিন্দু মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দুই বছর প্রেমের বিষয়টি মেয়ের পরিবার জানার পরে মেয়ের উপর নির্যাতন করলে গত ১২ এপ্রিল ভোলায় প্রেমিক কামরুলের কাছে চলে আসে, অতপর গত ১৫ এপ্রিল স্বইচ্ছায়, স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করে। তার নতুন নাম দেয়া হয় জান্নাতুল ফেরদৌস ঘটনায় ঐশীর বাবা শংকর চন্দ্র কামরুলের নামে অপহরণ মামলা করে।

কামরুলের ভাই নুরুজ্জামান অভিযোগ করে জানান, স্থানীয় প্রভাবশালী কামাল তুফানি নামে একলোক ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে সাদা কাগজে সাক্ষর নিয়ে ঐশীকে জোর করে তার বাবার হাতে তুলে দেয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিতে দেখা যায়, শ্রাবন্তী রাণী ঐশী ওরফে জান্নাতুল ফেরদৌস চিৎকার করে বলছিলো, সে তার বাবা-মার সাথে যাবে না, সে তার স্বামী কামরুলের সাথেই থাকবে। এ সময় স্থানীয় এক মেম্বারের পা ধরে কান্না করতে দেখা যায় তাকে।

স্থানীয়রা অভিযোগ করে জানায়, এটা কোন সভ্য সমাজের কাজ হতে পারেনা। খুবই ন্যাক্কারজনক, হৃদয়বিদারক। একজন হিন্দু মেয়ে ভালোবাসার টানে কোর্ট কাবিনের মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও স¦ামীর বাড়ী থেকে এভাবে নির্যাতন করে কালাম তুফানি ও আলাউদ্দিন মৃর্ধার মতো সন্ত্রাসীরা তুলে নিয়ে যাওয়ার তাদের বিচার চাই।

এদিকে স্বামী কামরুল অভিযোগ করে জানান, আমি যদি অপহর করতাম তাহলে আমি জান্নাতকে নিয়ে লুকিয়ে থাকতাম না। আমি আইন মোতাবেক তাকে বিয়ে করছি। আমার স্ত্রীর ১৮ বছর পূর্ণ হয়েছে। ২০০৩ সালের ৩ মার্চ তার জন্ম তারিক।আমি দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অন্যায়ের বিচার চাই। আমার স্ত্রীকে আমি ফিরে পেতে চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি গরীব মানুষ তাই

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) বজলার রহমান জানান, গাজীপুরের একটি মামলায় আমরা মেয়েটিকে উদ্ধার করতে সাহায্য করি। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশের উপস্থিতি ছিলো না! এমন প্রশ্নে তিনি জানান, সিভিল ড্রেসে পুলিশ ছিলো।মামলার তদন্ত কর্মকর্তা মেয়েটিকে উদ্ধার করতে সাহায্য করে। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews