1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

বোলারদের কিছু করার নেই।

  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৭৩০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রেকর্ড জুটির সঙ্গী ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নের (ডানে) ডাবল সেঞ্চুরি উদযাপন। শুক্রবার পাল্লেকেলে টেস্টের চতুর্থদিনে এএফপি

উইকেটে বোলারদের জন্য কিছুই নেই-কথাটা পাল্লেকেলে টেস্টের প্রথমদিন থেকেই বলছেন ক্রিকেটাররা। সময় পার হওয়ার সঙ্গে যেখানে বোলারদের সুযোগ পাওয়ার কথা সেখানে ব্যাটসম্যানদের জন্যই যেন সুবিধা বাড়ছে। চতুর্থদিনে স্বাগতিক শ্রীলংকার কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে তিন উইকেটেই ৫১২ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। শনিবার উইকেটশূন্য হতাশার দিন শেষে ডানহাতি পেসার তাসকিন আহমেদ জানালেন, বোলারদের তেমন কিছু করার নেই। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন উইকেটে বোলারদের জন্য অনেক কঠিন। ওদের বোলারদের মধ্যেও লাকমাল ৩৫ ওভার বল করেছে। বাকি যারা আছে ভালো করেছে। আসলে উইকেটটাই এমন সুযোগ তৈরি ২করার অপশন কম। ভালো বলও একটু ঊনিশ-বিশ হলে সেটা বাউন্ডারি হয়ে যাচ্ছে। বোলারদের জন্য অবশ্যই কঠিন।’ তিনি বলেন, ‘টেস্টে ধারাবাহিকভাবে বল করাটাই মুখ্য। ভালো লেংথে বল করা, সারপ্রাইজড বাউন্সার করা দরকার। সেগুলো আমরা করছি। কিছু সুযোগও তৈরি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে হয়ত গ্যাপে গেছে বা চার হয়ে গেছে। এখানে ধৈর্য ধরে ভালো জায়গায় বল করা ছাড়া তেমন কিছু করার নেই।’

অতি নাটকীয় কিছু না ঘটলে টেস্ট যে ড্র হচ্ছে সেটা অনুমান করাই যায়। ১৪৯ ওভার বোলিং করে শ্রীলংকার মাত্র তিন উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। আজ টেস্টের শেষদিন। তাসকিন জানালেন, উইকেট না পেলেও চেষ্টা করে যাচ্ছেন বোলাররা। তাসকিন বলেন, ‘টেস্ট উইকেটে হয়তো টার্ন থাকবে, না হয় পেস। আশা করেছিলাম আরেকটু ভালো উইকেট।

কিন্তু কিছু করার নেই। এমন উইকেটে আমাদের ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে। চেষ্টা করছি কিভাবে ভালো বল করা যায়।’ তিনি বলেন, ‘এই টেস্টটা ড্র হওয়ার সুযোগ বেশি। তবে ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। দ্বিতীয় টেস্টে যদি উইকেটের আচরণ একই থাকে তাহলে আমাদের বোলারদের আরও হিসাবি হতে হবে। ব্যাটসম্যানের দুর্বলতা বুঝে বেশি ফোকাসড থেকে বল করতে হবে।’

এদিকে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে দারুণ লাইন-লেন্থে বোলিং করছেন তাসকিন। একটি উইকেটও পেয়েছেন তিনি। কঠিন অভিজ্ঞতা নিয়ে তাসকিন বলেন, ‘অনেক ভালো অনুভূতি। টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট। মানসিক, শারীরিকভাবে অনেক চাপে থাকতে হয়, শক্তিশালী থাকতে হয় এবং দক্ষতা ও ফিটনেস অনেক বেশি লাগে সংক্ষিপ্ত সংস্করণের চেয়ে।

স্কোর কার্ড

বাংলাদেশ প্রথম ইনিংস ৫৪১/৭ ডিক্লেয়ার (তামিম ইকবাল ৯০, নাজমুল হোসেন ১৬৩, মুমিনুল হক ১২৭, মুশফিকুর রহিম ৬৮*, লিটন দাস ৫০। বিশ্ব ফার্নান্ডো ৪/৯৬)।

শ্রীলংকা প্রথম ইনিংস

রান বল ৪ ৬

করুনারত্নে ব্যাটিং ২৩৪ ৪১৯ ২৫ ০

থিরিমান্নে এলবিডব্ল– ব মিরাজ ৫৮ ১২৫ ৮ ০

ওশাদা ক লিটন ব তাসকিন ২০ ৪৩ ৪ ০

ম্যাথিউস ব তাইজুল ২৫ ৩২ ৪ ০

ধনাঞ্জয়া ব্যাটিং ১৫৪ ২৭৮ ২০ ০

অতিরিক্ত ২১

মোট (৩ উইকেটে, ১৪৯ ওভারে) ৫১২/৩

উইকেট পতন : ১/১১৪, ২/১৫৭, ৩/১৯০।

বোলিং : আবু জায়েদ ১৩-১-৫৮-০, তাসকিন আহমেদ ২৫-৬-৯১-১, ইবাদত হোসেন ১৭-১-৮২-০, মেহেদী হাসান মিরাজ ৫২-৬-১২৩-১, তাইজুল ইসলাম ৩৯-৯-১৩৬-১, মুমিনুল হক ১-০-৮-০, সাইফ হাসান ২-০-৫-০।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews