1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মেহেন্দিগঞ্জে টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক চুনারচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জ উত্তর উলানিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মামুন হাসানের নির্বাচনী সভা অনুষ্ঠিত। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন’র ০১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাসেম। মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

করোনা ট্রাম্পকেও ছাড়েনি, তাই সাবধান হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৬৩১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দৈনিক একুশের সময় //  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনা ট্রাম্পকেও ছাড়ছে না। এ ভাইরাস কাউকে ছাড়ছে না। তাই শুধু ভ্যাকসিনের মাধ্যমেই ঠেকানো যাবে তা নয়, সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মানলেই আমরা ভালো থাকতে পারবো।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে। দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলেই আমি মনে করি। বাংলাদেশ সফলতার সঙ্গে কভিড-১৯ মোকাবিলা করেছে।

তিনি বলেন, গত ৭-৮ মাস স্বাস্থ্য মন্ত্রণালয় একদিকে সফলতার সঙ্গে কোভিড মোকাবিলা করেছে, অন্যদিকে নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দিয়ে এসেছে। আমরা গত ৬-৭ মাস ধরে কাজ করেছি। মৃত্যুর হারও কমে এসেছে।’

ভারত ও আমেরিকায় করোনা পরিস্থিতির উদাহরণ টেনে ডা. জাহিদ মালেক বলেন, আমেরিকাতে রোজ এক হাজার মানুষের মৃত্যু হচ্ছে, প্রতিদিন ২ লাখ মানুষ শনাক্ত হচ্ছেন। তাদের দেশের জনসংখ্যা আমাদের দ্বিগুণ। সেই হারে ধরলে আমাদের দেশে মৃত্যু হতো এক লাখের বেশি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সেসব মোকাবিলা করছি। কভিড মোকাবিলার বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করে গেছি। নন-কভিডদেরও চিকিৎসা পুরোদমে চলছে। সব ধরনের কাজ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews